-
চিঠি যখন ছোট গল্প
সোমাপ্রিয় অনি দা,
সেই ছোটবেলায় মেঠো গাঁয়ের পথে দুরন্ত তুমি আর আমি ছুটতে ছুটতে সাথী হয়েছিলাম, মনে পড়ে? স্কুল ছুটির ফাঁকে হেঁটে বাড়ি ফেরা। ধান ক্ষেতের পাশ দিয়ে ছোট মেঠো পথ,কতবার পা পিছলে পড়েছি, বৃষ্টির দিনে তুমি খুব ভয় পেতে আমায় নিয়ে, যদি হাঁটতে গিয়ে পিছলে পড়ি? দু পাশে দুটো বিনুনি বাঁধা ছোট্ট ফ্রক পরা মেয়েটাকে তোমার মনে পড়ে?
অনি দা, ভালো আছ তো?
শুনেছি বিলেত ফেরত ব্যারিস্টার হয়েছো। এই ছোট্ট সাথীটি ও এখন কলেজে পড়ায়। তোমার সেই কুন্তী,ওরফে শকুন্তলা রায়। আজ কুড়ি বছর পর গ্রামে এলে। দেশে কবে ফিরেছ? পড়ালেখার পাঠ সেই কবে শেষ হয়েছে। এখন তো রীতিমত সাহেব বনে গেলে।
আমার অনি দা এখন ব্যারিস্টার অনিমেষ সেন।
কত গাম্ভীর্য তোমার নামে
কত মাধুর্য তোমার বচনে
ভাগ্যিস বিলেতি সাহেবদের মতো টুপি পরে আসোনি। তবে তোমায় কী করে চিনতাম বলো?
তোমার দু ‘ গালে দুটো টোল পড়তো হাসলে। কলেজের অনুষ্ঠানে তোমায় প্রধান অতিথি করে আনা হলো। গ্রামের সুযোগ্য সন্তান, দেশ বরেণ্য ব্যারিস্টার। আমার চিনতে একটুও কষ্ট হয়নি জানো?
সেই কবে থেকে আমি ই বকে যাচ্ছি। কলেজ পাশ করে বিদায় নিলে আর দেখা হবে ভাবিনি। বেশ দেখতে লাগছে তোমায়।
বিয়ে করেছো? ছেলে মেয়ে?
আমার আর বিয়ে করা হলো না জানো। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াব বলে একটার পর একটা পরীক্ষা দিতে দিতে কখন যে বিয়ের বয়স পেরিয়ে গেছে টের পেলাম না। বাবা-মা নেই। তাই এখন নিজের জগতে নিজেই রাণী। দেশের বাইরে যেতে চাইনি-কেননা এই গাঁয়ে আমাদের ছোটবেলা কেটেছে। কী করে ফেলে যায় বলো?
থাক আমার কথা।
তোমার কত নাম, যশ, খ্যাতি হয়েছে। এত ভালো লাগছে আমার!
হ্যাঁ গো অনি দা, আমায় চিনতে পারনি তাইনা?
পারলে নিশ্চয় বলতে, আরে কুন্তী যে! ভালো আছিস?
হয়তো ব্যস্ততার ভিড়ে ভুলে গেছো। আর কটা দিন গ্রামে থাকলে তোমায় গ্রাম টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। ছোটবেলার মতো কিছুই নেই। জীবনটাই এখন যান্ত্রিক। আবেগের মূল্য খুব একটা নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে সব। বিজ্ঞান, বিজ্ঞান। যা বাড়িয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।সেই ছোটবেলার মতো কথার ফুলঝুরি। কথা থামতেই চাইছে না। তুমি বিরক্ত হয়ে বিনুনি ধরে বলতে-এবার থাম!
তোমার সাথে কথাগুলো সামনা সামনি বলা হলো না। কুড়ি বছর পরে দেখা তো হলো,কিন্তু তোমার আর আমাতে এখন অনেক দুরত্ব।
তোমার জয় যাত্রায় আমার শুভ কামনা রইলো। তুমি ভালো আছো এই দেখেই আমি তৃপ্ত হলাম।
হরি কাকা কে দিয়ে চিঠি খানি পাঠালাম। যদি সময় হয় পড়ো।
প্রণাম নিও। ভালো থেকো।
ইতি
তোমার কুন্তীচিঠি দিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলো না শকুন্তলা। যার স্মৃতি আঁকড়ে ধরে সে বেঁচে আছে তাকে সামনে পেয়েও কিছু বলতে পারলো না। কিছু কিছু ভালোবাসা এমন ও হয়। অব্যক্ত, অনুক্ত থেকে যায়।
সব টুকু দিয়ে যারে চেয়েছি
হৃদয় মন প্রাণ সঁপেছি
প্রতিদান নাই বা পেলাম
শুধু তারে ভালবেসেছি……।8 Comments-
-
-
অসাধারণ! লেখকমঞ্চে মনে হয় আজ আপনার প্রথম গল্প পড়ছি!
“বিজ্ঞান, বিজ্ঞান। যা বাড়িয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।” এইটুকু খুব খাঁটি কথা লিখেছেন!-
একদম। আমি নিজেও বিজ্ঞানের ছাত্রী ছিলাম। ভালো লাগতো রসায়ন কিন্তু পড়লাম অর্থনীতি। সব দিকেই কিছু না কিছু বিচরণ। প্রাণ খুঁজে পাই সাহিত্যে, বাংলা, ইংরেজী দুই সাহিত্যই আমার প্রিয়। তবে কাজের আনন্দ গবেষণায়।
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali




গল্প হচ্ছে বাক্যের খেলা। লিখে যাও।