-
নীল খাম
————-
দেখ আমার দুটো চোখ
যে তোমার হাসি দেখে মুগ্ধ হয়ে নিস্পলক তাকিয়ে থাকত,
অমন হাসি আছে যার
জগতে বলো তার
এটা ওটা কি আর দরকার!
এই আমাকে আর একবার দেখ,
দেখ আমার মোবাইলে থাকা হাজারো নম্বরগুলো,
তুমি বিনে কারোরই হয়না প্রয়োজন,
আমার একটা তুমি দিয়েই কেটে যেতে পারে পুরোটা জীবন।
ধরে নাও কোন একদিন
এই আমি হয়ে গেলাম তুৃমি বিহীন,
তখনো কি আমার লাগবে কারো ছায়া?
জেনে রাখো জগতের সবচেয়ে বড় রোগ-মায়া।
একটা তুমি আর তোমার ছোঁয়া,
যতদিন আমি আছি লাগবেনা কিছু আর,
যেখানে তুমি নেই, সেখানে অস্তিত্ব কোথায় আমার!?
আর যদি কোনদিন এমন হয়ে যায়,
এই আমি তোমার থেকে যোজন যোজন দূরে-
তুমি হয়ত খুশিই হবে,
কাটবে সময় দিন নিজের মতন করে।
সে ক্ষণেও একবার ফুরসত পেলে,ভেবে দেখো কে আছে আমার মত?
যে তোমায় ভালোবাসে আকাশ সম,
দুহাতে সরিয়ে দেয় তিক্ত ক্ষত।
একসাথে থেকেও দূরত্ব বেড়ে গেলে,
পৃথিবী বলুক তাকে
কভু কি বন্ধন বলে?
চোখ দেখে হৃদয় যদি না পড়া যায়,
এ অধম তারে কোটি
ধিক্কার জানায়।
—–মুস্তফা সুৃমন—-3 Comments
Friends
ইফফাত আরা ঐশী
@iffat
তোমার সেই সন্ধ্যা
@tanjinaakhi
Rekha Akter
@rekha-akter
Nishat Salsabil Nilima
@nilima1
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
তানভীর আলম হীরা
@t-a-hira
Moniruzzaman Sarjil
@zaman2802
মাসুদ রহমান
@masudrahman



নীল খামে কি তার চিঠি এলো? অভিনন্দন।