Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “এটাই গণ-তন্ত্র”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    পুরো রাষ্ট্রের সকল যন্ত্র
    পড়েছে সব একটা মন্ত্র
    যার ইচ্ছা যা বলে বলুক
    এটাই গণ-তন্ত্র ।

    দেশ চলছে গণতন্ত্রে
    চালাচ্ছে দেশ রাষ্ট্র যন্ত্রে
    যার ইচ্ছা যা বলে বলুক
    দীক্ষা সবার এক মন্ত্রে ।

    চর্চা করতে গণতন্ত্র
    চলবে না আর কারও মন্ত্র
    যার ইচ্ছা যা বলে বলুক
    এটাই গণ-তন্ত্র ।

    বললে কিছু গণতন্ত্রে
    বাঁধা হবে আইনের মন্ত্রে
    যার ইচ্ছা যা বলে বলুক
    গণতন্ত্র এই মন্ত্রে ।

    9
    3 Comments
Skip to toolbar