Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • পরিচয়
    ——————–
    আমি অরণ্য বন্যের কাছে
    আমিই দূর্বাঘাস
    শোষিত পীড়িত সমাজের তরে
    আমিই মহাত্রাস
    প্রেমিকা শবরী শবরের কাছে ,
    স্রোতসিনী নদীর মতো আমিই সর্বনাশ।

    লুকাই অস্তসূর্যের মতো
    সাঁঝের আঁচল মাঝে
    প্রভাতে আমার দীপ্ত কিরণে
    আধার হারায় লাজে।

    সমুখের আমি দিক হারা পথ
    নেই শুরু নেই শেষ
    সদ্যোজাত শিশুটির কাছে
    আমার মাতৃ-বেশ।

    অনন্ত আমি,শাশ্বত আমি করি
    নিখিলের সুধা পান
    আশাহীন নীড়ে আশা হয়ে রই
    আমিই বর্তমান।

    7
    10 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar