Profile Photo

TANVIR MAHATAB AHMED KHANOffline

  • tmaksolemn
  • Profile picture of TANVIR MAHATAB AHMED KHAN

    TANVIR MAHATAB AHMED KHAN

    • 4 years, 1 month ago

    কবিদের বলছি
    —— তানভীর অনিক
    —————————————

    যারা নিজেদের কবি ভাবেন তাদের বলছি,
    তাদের বলছি যাদের কলমের খোঁচায়
    একটা কবিতা উড়তে শেখে,
    যাদের মুখের কথাও ছড়া হয়ে যায়,
    তাদের বলছি একটু শুনুন।

    যে আকাশে কবিতায় মেঘের ভেলা বাসাচ্ছেন,
    যে পরিবেশে নিজে পাখি হয়ে প্রেমিকের কাছে উড়ে যেতে চান,
    যে পরিবেশে আপনি সুন্দর খুঁজে পান,
    এসব হয়ে যাচ্ছে নষ্ট, যুদ্ধ করছে শান্তি ভঙ্গ,
    দ্রব্যের মূল্য উদ্বায়ীর মত উচ্চসীমা ছুয়ে যাচ্ছে যেখানে,
    যেখানে রাজপথ যেন মৃত্যুপুরী, রাস্তাঘাট যেন জমের কড়াই,
    আর হাসপাতালে মানুষের ভীড় বাড়ছেই,
    সেই পরিস্থিতিতে আর কত স্বপ্ন দেখবে
    প্রেমের আগুনে ধুকবে?
    প্রেমের কবিতা লিখতে লিখতে আর কত আপণের মরণ দেখবে?

    কবি জেগে উঠো, উঠাও কলম, তোলো মাথায় ঝড়,
    করে ফেলো রচনা কলিযুগের সাতখন্ডের রামায়ণ,
    তুলে আনো রাস্তায় ছিটকে পড়ে সেই নিষ্পাপ বাচ্চাটাকে,
    লিখে ফেলো রাস্তায় ধারে পাওয়া গল্প অনাহারীর,
    তোমার লেখা কথা বলুক সময়ের, মানুষের, জীবনের,
    কেন একাই নিজের সব কথা লিখতে চাও স্বার্থপরের মত।

    6
    1 Comment
Skip to toolbar