Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • শাওনের বারি
    আশিক আল-আসাদ

    ঝিরিঝিরি ঝরে যায় শাওনের বারি
    জলে জলে ভরে ওঠে বিল ঝিল পাড়ি।
    বৃষ্টির জলাধারে নেয়ে ওঠে গাছ
    নালা জলে হুটোপুটি করে ছোট মাছ।
    পুকুরের জলেতে বৃষ্টির ফোটাতে
    অপরুপ ছন্দের মোহ আর মায়াতে,
    শহুরে চোখদুটো ছানাবড়া হয়ে যায়
    ভেবে মরি কি করে এত মেঘ বর্ষায়?
    টিনের ওই চালেতে বৃষ্টির আওয়াজে
    মনে মোর খেলে যায় ছন্দের খেলা,
    প্রকৃতির রুপ দেখে মুগ্ধ আঁখিদ্বয়
    চারিদিকে যেন তার শতরুপা মেলা।

    7
    9 Comments
Skip to toolbar