Profile Photo

Zinnat Farhana BithiOffline

  • Zinnat-Farhana-Bithi
  • Profile picture of Zinnat Farhana Bithi

    Zinnat Farhana Bithi

    3 years, 9 months ago
    Profile picture
    3 years, 9 months ago

    রাত
    জিন্নাত ফারহানা বিথী

    নিস্তব্ধতার গভীরতা নিয়‌ে –
    গোধূলী স্পর্শ‌িয়া নাম‌ে রাত,
    অক্ট‌োপাশ আলিঙ্গনে তার-
    নিকষ কালো আধারের ফাদ ।
    চিরদিন বন্য আদিম সে-
    অনন্ত রহস্য তার আদিকথা,
    অকপটে করিছে প্রকাশ-
    মহাকালের নির্জন যত ব‌্যাথা।
    ক্রমশ কোলাহল তলিয়ে যায়,
    নিশার অতলান্ত সিন্ধুতে।
    আলোকের উজ্বলতাও নির্বাপিত,
    কপট আধারের অকপট ফন্দিতে।
    নিশা নামে, আর ঢেকে যায়-
    জগতের সকল অপরাধ।
    উন্মোচিত করে রাতের পর্দা-
    উদ্ভাসিত জোৎস্না বিলায় চাদ।
    সব আলোক নিভে যায়-
    ধরার আচল‌ে লুটায় ক্লান্ত প্রান।
    অতৃপ্ত আধার দিয়ে শোধে রাত্রি,
    আলোকের সব দান।
    জোৎস্না মাড়ানো পথে কভূ,
    লুটিয়ে যায় মগ্ন বাতাস।
    জাগে অনন্ত মহাশূন্যে,
    নিশিথের তরঙ্গ উচ্ছাস।
    রাত্রি বর্তমান, অতীত,ভবিষ্যৎ-
    রাত্র‌িই যে মহাকাল।
    সুখ -দুঃখ, জন্ম-মৃত্যুর-
    সুতোয় গাথা জাল।
    আধারের অমৃত সুধা-
    বিলায়ে পথে পথে।
    জ্বালা-দুঃখ ,ব্যাথা ভোলায়,
    জীবনের রথে রথে।
    লভে নিদ্রা , স্তব্ধ হয়ে যায়-
    যত কান্না- হাসির গান।
    এই নিশিথের তিমির গহ্বরে,
    সব আলোকের অন্তর্ধান।

Skip to toolbar