Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 9 months ago

    নজরদারী তোমার চাই
    মিজানুর রহমান মিজান
    জন্মাবধি নির্যাতীত, চলছে অবিরত
    প্রাণে সহে কত, দয়ালের দয়া চাই।।
    সালাম দিলে ধরে ক্ষত,গালিতে প্রাণ ওষ্ঠাগত
    উভয় কুলে দোষ মজ্জাগত, দয়া বিনা নাহি রেহাই।।
    হাটতে গেলে চলন বাঁকা, মুখ খোলাতেই রয় আঁকা
    নন্দ ঘোষের দোষে ছ্যাকা, কোন কালে নাহি ঠাই।।
    হাত ঝুলিতে আছে মানা, তাকালেই অপরাধ ঘটনা
    গালি বোনাস নিত্য পাওনা, স্বভাবের অভাব নাই।।
    সদা আছে ধ্যানে মগ্ন, অতিরিক্ত নেবার যত্ন
    এদিক না হয় সেদিক শুন্য, শুধু করে খাই খাই।।
    যাবে না তার অভাব, বারে বারে ধরে শুধুই ভাব
    মিথ্যার বেশাতির দেখে খাব, চক্ষু খোলে নাই নাই।।
    তার নাইরে শেষ পাওয়ার,পাবে শুধু কাছে আমার
    এতো শক্তি পেলাম বিধাতার, হয় যদি তা শুকরিয়া জানাই।।
    তুমি জান সবই মিথ্যা, সীমাহীন ভেজালের ইয়ত্তা
    সত্য কি মরবে অযথা, নজরদারী তোমার চাই।।

    8
    4 Comments
Skip to toolbar