Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • #ছোট_গল্প 69।
    কলমে -আমি।

    যখন এই লেখাটা লিখতে বসেছি , তখন আমার ফোনের চার্জ 69%। এই 69 একটা অদ্ভুত সংখ্যা । এটাকে যেভাবেই দেখা হোক ঘুরে ফিরে একই রকম আকার আকৃতি।
    কেউ কথা বলতে গেলে বলে , এই লোকটা পুরাই 69। মানে উল্টা পাল্টা বোঝায় আরকি। আমিও মনে হয় 69 এর সাথে 69 হয়ে যাচ্ছি।

    আমি যে বিষয়ে লিখতে বসেছি সেটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের যে নেয়ামত দেয়া হচ্ছে , তাঁর প্রতিদান কি কোন ভাবে দেয়া সম্ভব?

    আমি যা বানাইলাম এবং তার ভাল থাকার জন্য যা কিছু করলাম । এখন সেখান থেকে আমি কি চাইব ?
    অনেক কিছু চাইতে পারি ,আমাদের তো চাওয়ার শেষ নেই । আর মহান আল্লাহ আমাদের এত কিছু দেয়ার পর আমাদের কাছে কিছুই চাননা।
    এই বিষয় টা বোঝার পর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদায় লুটিয়ে পড়ে , তাদের প্রতি তিনি খুশি হয়ে যান ।
    আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন না , তাদেরকেও তিনি কিছু বলেন না । কারন মহান রবের আমাদের মত কোন চাহিদা নেই । তিনি আমাদের মানবিক সকল চাহিদার উর্দ্ধে।
    আর যারা কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার বাহিরে গিয়ে মহান প্রভুর বিরুদ্ধাচরণ করে তারা যদি বুঝতো যিনি সৃষ্টি করতে পারেন যত্ন করতে পারেন ভালবাসতে পারেন , ধ্বংস তো তাঁর হাতেই ।

    আমি প্রায়ই একটা কথা বলি । সেটা হল – আমাদের উপকারের প্রতিদান দেয়ার কোন যোগ্যতাই নেই। তারপরও আমরা প্রতিদান চাই । আমি তার জন্য এতকিছু করলাম সে আমার জন্য কি করল ?
    এই রকম প্রশ্ন যাদের মাথায় উদিত হইল , তাদের বলতে চাই – যখন আমার কাছে কিছুই ছিল না , তখন কেউ যদি এক বেলা আমাকে খাওয়ায় ,যখন আমি অত্যন্ত ক্ষুদার্থ। এই উপকারের প্রতিদান আমি কিভাবে দিব ? এর উত্তর জানা আছে কারো ।
    সুতরাং আমাদের উপকারের প্রতিদান দেয়ার কোন যোগ্যতাই নেই । যারা এটা চায় তারা জীবনের সাথে সুদে আসলে ব্যবসা করছে । সুদের হিসাব কখনোই মেলে না ।সেখান থেকে সৃষ্টি হওয়া অপ্রাপ্তি তাকে তাড়িয়ে বেড়ায় । আমি এত কিছু করলাম ,অথছ তারা আমার জন্য কিছুই করল না ।
    আফসোস হতাশার সমষ্টিতে গলা আঁটকে একসময় মৃত্যু এগিয়ে আসে । শেষ সময়ে মন বলে ওঠে । আরেকটু সময় দাও হে প্রভু সবার কাছ থেকে একটু মাফ চেয়ে নেব । ,,,,,,,,,,

    আমার কথা হচ্ছে ,যখন আমি এসেছি তখন আমার কিছুই ছিল না ।, ৫০/৬০ বছরের জীবনে অনেক কিছু পেয়েছি । সেখান থেকে খরচ করেছি, হারিয়েছি , দিয়েছি খুব সামান্য । তারপর আফসোসে মগ্ন হয়ে গেছি , হতাশায় ডুবে গেছি । আহ আমার অতীত কত ভালো ছিল , আর এখন কিছুই নেই । আমার তুমি লাগবে , আমার বাড়ি লাগবে , আমার গাড়ী লাগবে , আমার সবকিছু লাগবে । অনিশ্চিত ভবিষ্যতে আমার ভালো থাকতে হবে ।সবচেয়ে ভালো, সবার চেয়ে ভালো ।

    তারপর ভবিষ্যত তো কখনোই আসে না । আর আমি হারেতে থাকি আমার আত্মবিশ্বাস , হারাতে থাকি নিজেকে । যেভাবে এসেছিলাম একদিন শূন্য হাতে । সেভাবেই একদিন চলে যাই । মাঝখানে অনেক 69 এর আনাগোনা ।
    ঘুরে ফিরে আবার 69 এ চলে আসলাম ।
    বললাম না এই 69 একটা অদ্ভুত সংখ্যা ।

    শেষ দুটি কথা বলতে চাই -এই পৃথিবীতে আমার ইচ্ছাতে আমি আসি নাই । আমার ইচ্ছাতে আমি যাবও না। মাঝখানে যতসব ইচ্ছা অনিচ্ছার বোঝাপড়া।

    এই পৃথিবীতে পাওয়ার অনেক কিছু আছে ,হারানোর কিচ্ছু নেই । আমার নামটাও আরেকজনের দেয়া । হা হা কি অদ্ভুত 69।

    8
    5 Comments
Skip to toolbar