Profile Photo

মোঃ মশিয়ার রহমানOffline

  • Moshiar-Rahman
  • ইচ্ছে
    মো: মশিয়ার রহমান

    ইচ্ছে মনে নীল আকাশে হাওয়ার উপর ভাসি,
    মেঘের সাথে ডানা মেলে উড়ব পাশাপাশি।
    রাখালের ওই বাঁশি থেকে ভেসে আসা সুর,
    চোখজুড়ানো পথটি বেয়ে উড়ব বহুদূর।
    অতিথি পাখির সাথে ঘুরে দেশে দেশে,
    যেথায় এসে লক্ষ কোটি ফুল পাখিরা মেশে।
    উড়ে গিয়ে দূর পাহাড়ের চূড়ায় গিয়ে বসি,
    বাহুর মাঝে আবদ্ধ হোক পূর্ণিমার ওই শশী।
    ইচ্ছেমতো কিরণ দিয়ে জগৎটাকে সাজাই,
    অবিরত দেখতে পাওয়া স্বপ্নগুলো বাঁচাই।
    স্বপ্নবাহী প্রজাপতি হয়ে ফুলে ফুলে,
    বিলাব ইচ্ছে পূরণ দ্বিধাদ্বন্দ্ব ভুলে।
    স্বপ্নেতে নয় ইচ্ছেগুলো বাস্তবে রূপ পেলে,
    জগৎজুড়ে জিততো সবাই বাঁচতো হেসেখেলে।

    4
    2 Comments

Friends

Skip to toolbar