Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    নতুন রূপে শেষের কবিতা

    সোমা

    প্রিয় অমিত,
    আমি শেষের কবিতার লাবণ্য নই যে বিদায় কবিতা লিখে যাব।
    তোমারে যা দিয়েছিনু
    সে তোমারি দান
    গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।
    হে বন্ধু, বিদায়।

    না, আমি তা লিখবনা। আমি আমার মতো করে বিদায় নিয়ে নেব।

    হৃদয় সঁপিয়া যারে ভালোবেসেছিনু
    জানিতে পারিলাম, সে যে মোর নয়।
    তবে কারো জন্য নয় কাল ক্ষেপণ
    আর কারো জন্য দেখিব না স্বপন
    সব মিথ্যে, সব মিথ্যে
    ঠুনকো প্রেম কাহন।

    বারে বারে যদি হৃদয়ে জাগে প্রেম
    তবে তুমি কার পানে হাত বাড়াবে?
    দু দিকে মন হারালে
    তুমি কী কূলের সীমানা পাবে?
    ওভাবে প্রেম খুঁজে ফিরে কী
    প্রেমের সন্ধান পাওয়া যায়?
    বিশ্বাসের মাত্রায় যে তোমার
    কমতি আছে প্রিয়
    তবে কী করে আর বন্ধু থাকা যায়?

    আমি রবির লাবণ্য হতে চাই না, চাই না হতে কেতকী
    আমি, আমিই ছিলাম, আছি, থাকব একাকী।
    তুমি যেরূপে ভালো থাকিতে চাও থেকো
    বন্ধু ভেবে পাশে ডাকলে সাড়া পাবে, না হয় দূরে থেকো।

    মিথ্যে প্রেমের বন্ধনে জড়াতে চাই না আর
    দূরে আছি, এই তো বেশ আছি
    কাছে ডেকোনা মোরে আর।

    ভালো থেকো।

    ইতি
    বন্যা

    9
    9 Comments
Skip to toolbar