-
এতিম
চাইহ্লাপ্রু খেয়াংপথে পথে ঘুরি আমি
নেই কোন আপন ঠিকানা,
রাস্তা-ঘাটেই জন্ম আমার
জন্মদাতার নাই জানা!
একবেলা খাই কোথাও
দু’বেলা থাকি উপোস,
দিন যাপন যে কেমনে হয়
রইনা কেউ খোঁজ!মায়ের স্নেহ খুঁজে বেড়ায়
খুঁজে বেড়ায় বাবার ভালোবাসা,
কেই বা আমার আপন ভাই-বোন
যার জন্যে পৃথিবীতে আসা?
কারও লাঠি ভাগ্যে জোটে
চড় কখনো গালে,
রাস্তার ছেলে বলে কেউ বুকে রইনা
ইট-পাথরই ছুঁড়ে মারে!
বস্ত্র আমার ছেঁড়া নোংরা
রাস্তা-ঘাটই আমার ঘর,
পরিচয়হীনা এতিম বলে আজ-
হলাম সবার পর!!7 Comments
Friends
Shamsun Nahar
@nahar
Fahmida Akter
@fahmida420
prtrayhan
@prtrayhan
Shuddho Hassan
@shuddho
Umme Makatum Rofi
@rofi21
Rifaat-Bristy
@rifaat-bristy
Zimir
@zimir
M.A.-Yousuf-Hassan
@m-a-yousuf-hassan
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon



অভিনন্দন।