-
সাজঘর
হাতের আঙুল গুলোকে ছুঁয়ে আছে
বাধ্য সময়ের ধারাবাহিক মিথ্যাচার ।
তোমাকে আজ লিখবো বলে
আবারো স্পর্শ করছি শব্দ ।
ক্রমশ কথার শরীর বেয়ে
ঘামের মত গড়িয়ে পড়ে বিতৃষ্ণা।
আমি সে বিতৃষ্ণায় স্নান করি ।
আমি এখন স্নাতক ।
লালের খুব গভীরে,
যেখানে সবকিছুকে নিরেট অন্ধকার বলে মনে হয়
সেখানে পরজীবী এই আমি ক্রমে ক্রমে
তোমার ভিতরে নিজেকে সাজাই।
তোমার ভিতরেই প্রস্ফুটিত হয় আমার বিতৃষ্ণা।
আজ তোমাকে সাজাবো ।
তোমাকে আজ সাজাবো নিজের সমস্তটা ভেঙ্গে,
সমস্তের ঊর্ধ্বে যদিবা কিছু থেকে থাকে
তবে তারাও হবে আজ ধূলিসাৎ।
মাখা মাখা মিষ্টি ব্যথা গুলো
তারা বিচ্ছেদে হয় নীল
জেগে থাকে বিছানার মলিন ভাঁজে।
আমি আবারো নিজেকে আবিষ্কার করি।
এক পা দু পা করে আবারো এগিয়ে যাই
তোমার গভীরে।
যে মৌলিক তুমি সকল ভাবনার ঊর্ধ্বে
সে মৌলিক তুমি কোন শক্তি বলে
ধরে রেখেছে নিজের আমিত্ব
তা জানতে পারলে
নিজেকে দাড় করাতাম
তার মুখোমুখি।
নিজের প্রতিচ্ছবি দেখতে পেতাম
সে মৌলিক তুমি নামক দর্পণে।
বুঝে নিতাম
সে দর্পণের স্বচ্ছতা কতখানি ।সমাপ্ত।
2 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Kaniz Fatema Sazin
@kf-sazin
Mahmuda Haque Urmi
@urbanite-urmi
[email protected]
@islam2497gmail-com
Prionti-Reja
@prionti-reja
mehedi hassan
@mehedihassan10
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
Muhammad-Ramjan-Ali-Apon
@muhammad-ramjan-ali-apon


চমৎকার কবিতা। অভিনন্দন।