-
চোখ মেলে যা দেখি তা শুধুই আলোর পর্দা,
চোখ দু’টো বুজলেই যেন দেখতে শুরু করি।
হাড় শিরশিরে বাতাসে লাগে বৃষ্টির ঝাপটা,
চোখের পর্দা আরও শক্ত করে চেপে ধরি।অন্ধকার, বিশাল অন্ধকার!
ইয়া খোদা, এ কোন শুন্যতা চাপলো আমায়?
খোদার উত্তর উদ্ভাসিত হলো,
আমি তো সমুদ্রের ঢেউয়ের নিচে ঢেউ নাচাই,
আর চাপিয়েছি অন্ধকারের ওপর অন্ধকার।
আরেক অন্ধকারে আমি রেখে দেই শস্যবীজ,
যা থেকে বাড়িয়ে তুলি শাখা-পত্র হাজার হাজার।
তুমি কি ভুলে গিয়েছো তোমার অন্ধকারের স্মৃতি?
গর্ভের সেই সুরক্ষিত তিন স্তরের অন্ধকার?
অন্ধকারের নিচে অন্ধকার।ইয়া মা’শুক, এই অন্ধকার আর শুন্যতার বোঝা কিভাবে সইবো?
মা’শুকের উত্তর উদ্ভাসিত হলো,
তুমি মা’শুক ডাকো অথচ মা’শুকের ইশক থেকেই নিরাশ হও?
আমি কি তোমার ইতোপূর্বের সকল বোঝা সরিয়ে দেই নি,
যেসকল বোঝা তোমার পিঠের ওপর চেপে ছিল?
এত অস্থির হচ্ছো কেন যখন আমি তোমার বক্ষ প্রশস্ত করছি?
তুমি কী ভুলে গিয়েছো আমি কখনোই চাপিয়ে দেই না তা,
যা আমার আশিকদের সাধ্যের বাইরে?ইয়া রব, আমি তো আমার অন্ধকারেই পুড়ে ছাই হচ্ছি।
তুমি কি তোমার পিতা ইব্রাহিমের কথা ভুলে গিয়েছ?
কে তাকে অনলের দহন থেকেও মুক্ত রেখেছিল?
আর তুমি কি না হা হুতাশ করো অন্ধকারের দহন নিয়ে?
আমি তো আগুনের মাঝেও জান্নাত বসাইতে পারি,
অন্ধকারেও দৃষ্টি খুলে পথ দেখাইতে পারি।ইয়া হাক্ব, আপনার কথাই যেন সেই জান্নাত।
আমার কথার নিদর্শন তো এই পুরো জাহান।
নূরের ওপর নূর, তা থেকেও প্রতিফলিত হয় আরও নূর।4 Comments
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Rabi Jahangir
@rabi-jahangir
Al-Mamun
@al-mamun
MD-Tanvir-Hossen-Atikul
@md-tanvir-hossen-atikul
EmanulHoquepronounced
@emanulhoquepronounced



স্রষ্টা সৃষ্টির আনন্দে মেতে থাকুক সারাবেলা! স্বাগতম কবি আমাদের ভুবনে!