-
তুমিত জানো সব
এখনো তোমাকে ভালোবাসি কি না
দিন পেরিয়ে ঘরে ফিরলে তোমাকে জড়িয়ে ধরতে চাই কি না
তুমিত জান
গামছা কেথায় রাখি ভুলে যাই এখনো
মুজা জোড়া খুলে আর জায়গামত রাখতে মনে থাকেনা
জুতা গুলাও কখনো কখনো থেকে যায় দরজার সামনে
তুমিত জান
বেশি ঝালে এখনো অভ্যস্ত হতে পারিনি
মাংসের বদলে মাছই খেতে ভালো লাগে
ভাত ডাল তরকারি একসাথে না মেখে খেতে পারিনা
তুমিত জান সব
কেন মন খারাপ থাকে
চোখ ভিজে উঠলে কেন দেয়ালের দিকে ফিরে শুই
কেন এত বিড়ি খাই
তুমিত জান
ঘাড় ত্যাড়া হলেও কেন তোমার কাছে গেলে শিশুর মত সহজ সরল হয়ে যাই
সবই জানো তুমি
কেবল জানোনা হৃদয় ভেঙে গেলে কেন আর জোড়া লাগেনা
কেন হৃদয় চুরমার হয়ে গেছে
কেন আর অন্য কাউকে বলতে পারিনা ভালোবাসি।
তোমাকে বলিনি কখনো২২০৯২২
5 Comments
Friends
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Mahfuza Akhter
@mahfuzaakther2022
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Abdullah al noman
@shaonnoman
Drako Shajib
@drako



তাকে ছাড়া সত্যি খুব অগোছালো এ জীবনটা!