Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years, 5 months ago

    শাহবাগ
    —————
    শাহবাগ এক তেপান্তরের নাম সুতীব্র অহংকার
    শাহবাগ এক চিৎকার দিয়ে দ্রোহের সূতিকাগার।
    শাহবাগ এক রৌদ্রজ্বল দিনে মশাল জনসভা
    বিশাল বিস্ফোরণে জন্ম যেন বিস্ব আলোকপ্রভা।

    শাহবাগ এক বৃক্ষ শোভিত ঘাসে ছেয়ে যাওয়া মাঠ
    বরকত এখানে রক্তে ভেজায় শিশুর প্রথম পাঠ।

    রক্ত মাখা আসাদের সার্ট – যেন কৃষ্ণ-গহ্বর
    সারে চার কোটি নক্ষত্রের স্রোত শাহবাগ বরাবর।
    খামোশ বলে পল্টনে দাঁড়িয়ে দাড়ি ওয়ালা বুড়ো এক
    জানাজা আমি পড়াব এখন- পারলে ফিরিয়ে দেখ!

    ৬৯-এর ২৩-শে ফেব্রুয়ারি এমন একটি বিকেল
    ছাত্র থেকে হঠাৎ নায়ক রাজ্জক-তোফায়েল।
    নিখিল ব্রাহ্মান্ড ভাবতে বসে- কে শুনেছে কবে
    শাহবাগে আজ পুত্রের হাতে পিতার জন্ম হবে।

    বঙ্গ-বন্ধু স্বপ্ন জরানো বাংলার আরেক নাম
    বঙ্গেও দ্বিপে জেগে ওঠা ঐ আটাশি হাজার গ্রাম।

    অবিচার যখন মহীরুহ হয়ে সমস্ত আকাশময়
    শুভ্র পাঞ্জাবি-প্রিন্স কোট এসে হুংকার দিয়ে যায়।
    শাহবাগ এক দুঃসাহসের নাম তর্জণী উচিয়ে
    খোলা জীপে করে জনসমদ্রে ফেরে স্বাধীনতা বুকে নিয়ে।

    বইয়ে ঠাসা শাহবাগ এক বিশাল গ্রন্থাগার
    পাতায়-পাতায় ইতিহাস লেখা পলিমাটি জনতার।
    শাহবাগ এই বুকের জমিন শাহবাগ প্রতিবাদ
    মুক্তি মন্ত্রে কবি হয়ে ওঠা বদ্ধ ঊন্মাদ।

    * পাঠকের প্রতিঃ আমার এই প্রায়াস-টি মহান কবি ফজল শাহাবুদ্দীন এর স্মতিতে উৎসর্গীকৃত।

    7
    4 Comments
    • শাহাবাগ জুড়ে কত ইতিহাস চাপা পড়ে আছে আজকের তীব্র যানযটে। অসাধারণ মাধুর্য দিয়ে ফুটিয়ে তুলেছেন সে ইতিহাস। প্রীতি ও শুভেচ্ছা নেবেন কবি।

    • আপনার অনবদ্য লেখা দিয়ে আপনার প্রয়াস সার্থক হোক এই শুভ কামনা করি। কালজয়ী ইতিহাস তুলে ধরার জন্য অসংখ্য ভালবাসা জানাই কবিকে।

    • Want to see better writing

    • শুভেচ্ছা !

Skip to toolbar