Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    5 years ago

    মানুষ হতে চাই

    চাই না আমি সেরা হতে
    চাই না হতে বড়
    মনের ভেতর মন না থেকে
    থাকে যদি জড়।

    ফুলের ঘ্রাণে মন মাতে না
    কেমন তরো মন?
    জোস্না রাতে চাঁদের সাথে
    হয় না আলাপন।

    শিশুর সাথে শিশুর মত
    ভাব যদি না হয়
    আদর স্নেহ মানেই তবে
    শুধুই অভিনয়।

    ভালোবাসার বিনিময়ে
    ঘৃণা ছড়ায় যারা
    যত ধনী-জ্ঞানীই হোক
    আসল হীন তারা।

    বড় হওয়ার মাঝে কোন
    সফলতা নাই
    সত্যিকারের মানুষ হবার
    সার্থকতা চাই।

    7
    7 Comments
Skip to toolbar