-
বিপ্রতীক
এবং অপর জন….৩আমার ঘুম আসে না, অথচ
কেউ ভারী নি:স্বাসে ঘুমায়।
অন্তহীন স্বপ্নের অতলে, তার
মুখের অভিব্যক্তি বদলায়,
অথচ আমার মাথায়, কেউ
পায়েচারি করে বেড়ায়, একটানা,
কি ভাবে অতো, কি আছে?
নিদ্রাহীন, বির্মষ,
দারুন একঘেয়ে।।কেউ নই জেনে, হাঁটি, একটানা।
দারুন ক্লান্ত হয়ে ফিরি; ভাবনার মোড়ে,
অন্য ভিন্ন ফুল তুলে, মিথ্যে
স্বপ্নের ঘরে এসে পড়ি
দারুন, ঝলমলে, সব গোছানো।
ভুলহীন, শুধু ঘুম আসে না।
হাঁটি একটানা।।
তুমি ঘুমাও, কেমন করে!!জলজ, শীতল ছায়া ফেলে
বালকের মতো অভিমানী রোদ্দুরে
কেন দাড়িয়ে আছো?
জানো যদি, কেউ নও তুমি।
দায়হীনতার শীতলতায়,
ঘুমাও। কেন করো পায়চারী।।
Friends
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Shoriful Shoron
@shoriful-shoron
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
মুহাম্মাদ নুরুল ইসলাম
@muhammad-nurul-islam
Rukshana-Haque
@rukshana-haque
সৃষ্টি
@premdevota
নদী
@nodie
নন্দিনী
@nandini-chowdhuri
Sadia Hossain Urmee
@sadia13

