-
প্রিয় রক্তজবা🌺🌺,
হেয়ালি করেই এসেছিলে তুমি ছোটো এই শহরে।
শহরটার মানুষ গুলোর বোবাকান্না কান পেতে কি কখনো শুনেছিলে?
রেখেছিলে কি তুমি এই শহরের ছোটো আর্জি?
:আমি সব টা জানি।
তুমি, তুমি কিছুই রাখোনি।
জানি হয়তো বেশ আছো!
থাকারই কথা।
তুমি বিশ্বাস করো আমি এখন এই শহরতলির নির্ভেজাল অক্সিজেন নিতেও ঘাবড়ে যাই যদি অক্সিজেনও আমার সাথে ছলনা করে।
তুমি এই শহরের রক্তে হিমোগ্লবিনের মতো মিশে ছিলে।
তুমি এই স্যাঁতসেঁতে অন্ধকার শহর কে দিয়েছিলে এক গুচ্ছ জোনাকি।
কিন্তু হয়তো সব এখন তোমার অগোচর।
তোমার প্রস্থানের সাথে সাথেই বিদায় নিয়েছে সেই আলোকিত শহরের কিছু ক্ষুদে ইঞ্জিনিয়ার যাকে সবাই জোনাকি নামে বুঝতে পারে।
আমি সত্যি একটুও চোখের জল ফেলিনি সেদিন যেদিন তুমি চলে গিয়েছিলে।
আমার ছোটো এই মনের এক কনে একটু ভরসা ছিলো তুমি ফিরে আসবে, বিশ্বাস করো রোজ এই ভেবে ঘুমোতে যেতাম তুমি ফিরে আসবে আবার এই ভেবেই ঘুম থেকে উঠে চোখ দিয়ে ঝাপসা এক সকাল দেখতাম।
তুমি যাওয়ার পর এই শহরের মানুষ গুলো ভালোবাসতে ভুলে গিয়েছে।
সত্যি বলছি এখন আর এই শহরে কেউ তার প্রিয়তমার জন্যে রাত জেগে সাদা কাগজে চিঠি লিখতে বসে না।
এখন আর এই শহরে প্রেমিকার জন্যে কোনো দোকানে ফুলেরতোড়া সাজানো থাকে না।
এই শহরের মানুষ গুলো ভুলেই গেছে প্রেমিকার ছোটো ছোটো আর্জি রেখে গভীর এক অনুভবের জন্ম দিতে।
ফাল্গুন আসলে এখন আর কেউ শাড়ি পড়ে চোখের নিচে হাল্কা কাজল দিয়ে মাথায় ফুলেরতোড়া নিয়ে প্রেমিকের হাত ধরে রেললাইনের স্লীপারে হাত ধরে হাটে না। এখন বাতসে ভাষে বিষাক্ত সব পদার্থ।
এখন আর্সেনিক ভরে আছে বিশুদ্ধ পানিতেও।
এখন ফরমালিন খুব সহজেই পাওয়া যায় হসপিটালের ঠিক সামনের ফলের দোকানে।
তোমার মনে আছে, পকেটে ৩৫ টাকা থাকলেও আমার জন্মদিনে তোমাকে ৫টাকার এক কাপ আদা মেশানো কাচের গ্লাসের লাল চায়ের মাধ্যমেই তোমার মুখে অনেক দামী হাসি আমি সেদিন খুঁজে পেয়েছিলাম।
কিন্তু প্রিয়তমা, তুমি হয়তো জানো না এখন অনেক দামী রেস্টুরেন্টে দুজন মেতে ওঠে সাময়িক সুখের অশ্লীলতায়। এরা ভাবে যে যাকে যতোটা অসম্মান আর শ্লীলতাহানী করবে সে ততো সুখী হবে।
কারণ এরা জানে না রাত জেগে প্রিয়জনের জন্যে চিঠি লেখার আবেগ।
এরা জানে না প্রতিটা অক্ষরে কতো আবেগ জড়িয়ে থাকে।
৫টাকার একটি কলম আর এক পৃষ্ঠা সাদা কাগজের মূল্য এরা দিতে জানে না প্রিয়তমা🌺🌺4 Comments
Friends
হাসিবুল হুসাইন সোহান
@hasibulhossainsohan
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
মোঃ আশরাফুল ইসলাম
@aislam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md. Main Uddin Bhuiyan
@rasselju
Arpita Siddiquee
@arpitasiddiquee2022-2
Fahim
@fahim
উমেদ ইবনে জুবায়ের
@umedibnnejubaer
Tasmeen-Laila
@tasmeen-laila


উত্তম প্রচেষ্টা।