Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    4 years, 11 months ago

    হারিয়ে যেতে ইচ্ছে করে সেখানে
    যেখানে হারালে বকার কেউ নেই।

    একটা কাউকে খুব ভালবাসতে ইচ্ছে হয়
    যাকে ভালবাসলে নরম বিছানায় ঘুমিয়ে আছি বলে মনে হবে।

    কয়েকটা অপরাহ্ণ মনে হয় দাঁড়িয়ে থাকি সেই ধানক্ষেতে যেখানে চাষিরা ধানগাছে হাত দিয়ে আদর করে।

    কোন কোনদিন পথে হাটতে হাটতে খুব ক্ষিদে পেলে ইচ্ছে করে ঝুপড়ি হোটেলে যেয়ে এক প্লেট গরম ভাতে ঝাল ডলে পুঁটি মাছেরঝোল দিয়ে পেটভরে খেতে।

    অমলকান্তির মত রোদ্দুর হতে ইচ্ছে করে। ক্ষান্তবর্ষন কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর।

    মন খারাপ করে থাকতে ভাল লাগে না।
    হাসতে ইচ্ছে করে। হাসাতে ইচ্ছে করে।

    ক্ষমা করে কাঁদতে ভাল লাগে।
    খুব সাধারণভাবে বাঁচতে ভাল লাগে।

    ইচ্ছে করে সেখানে ছুটে যায় যেখানে ভুল হলে মানুষ মানুষকে ভুল বোঝে না।
    তোমরা বড্ড ভুল বোঝো।

    ইচ্ছে করে সেখানটায় যেয়ে বসি যেখানে উপেক্ষা আর দুঃখ নিয়েও মানুষ মানুষকে ভালবাসে। পাশে এসে গায়ে হাত রেখে দাড়ায়।

    মনে হয় এখানটায় আর না থাকি!
    এখানে অর্থ দিয়ে, অলংকার দিয়ে, পদ আর পদবী দিয়ে তোমরা একে অপরকে বিচার করো,যাচাই করে নাও।

    হৃদয় দিয়ে আর কবে বিচার করবে!
    ভালবাসা দিয়ে যাচাই করবে আর কবে বলতে পারো?

    ………….
    ইচ্ছে ও ভাললাগা

    10
    3 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar