-
ডাক্তারদের ভিজিট কত হওয়া উচিত আর দৈনিক কতটি হাসপাতালে চাকুরী করলে তাদের পোষায় আমার জানা নেই।
কাল আমার মেঝো ভাই হটাত পেটের ব্যথায় কাতরাতে থাকে। মহাখালি এলাকায় কয়েকটি স্থানে ডাক্তার বসে। কিন্তু গ্যাস্টোলিভারের কোন ডাক্তার না পেয়ে নিয়ে যাই কাকরাইল ইসলামিয়া হাসপাতালে। সেখানে গিয়ে জানলাম গ্যাস্টলিভারের কোন ডাক্তার নেই। যার অর্থ দাড়ায় শু্ক্রবারে ডাক্তারদের পাশাপাশি রোগেরও ছুটি। তাই সবাই ঢাকার বাইরে। ফোন দিলাম পপুলারে সেখানেও একই অবস্থা। শেষতক -ভাতিজী জামাইর এক বন্ধুর সহযোগীতায় উপস্থিত হলাম গ্যাস্টোলিভারের শান্তিনগর শাখায়।
তখন রাত ৯.৩০ । রিসেপশান থেকে জানালো -এখানে ডাক্তার দেখাতে হলে ৩দিন আগে বুকিং দিতে হয়। আজ বুকিং দিলে রবিবার দেখাতে পারবেন। বললাম রোগীরা অবস্থা খারাপ -তিনদিন কি রোগ অপেক্ষা করবেন। জরুরী ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে একটু ব্যবস্থা করেন। ভদ্রলোক শর্ত জুড়ে দিলেন। ডাক্তার ঢাকার বাইর থেকে আসতেছে -আপনাদের সবার শেষে সিরিয়াল দিতে পারি। অধৈর্য্য হবেন না যে কোন সুযোগে ডেকে দিব।
যাই হোক ডাক্তার এলো রাত ১১টায়। রোগী ছিল ১৫/২০ জন। শেষতক আমাদের সিরিয়াল মিললো রাত ১২.১৫। ডাক্তারের ভিজিট ১০০০টাকা। ভাবছি ডাক্তারী পড়লাম না কেন ।3 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven


অব্যবস্থার দেশ বাংলাদেশ।