Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 1 month ago

    #Irobhothi
    Emotionless Rima

    অ্যারোভথি-IROBHOTHI
    পর্ব-০১ঃ
    গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি। আলপথ পেরিয়ে চারপাশে সবুজ ধান ক্ষেত। মাথার উপরে আম গাছ সারি সারি । খুব রেগে মাঠের মধ্যে দিয়ে শব্দ করে হেঁটে চলেছি । হেঁটে চলছি তা বলা ঠিক হবে না। ইচ্ছে করে মাটিতে জোরে জোরে আঘাত করছি পা দিয়ে। যেন আশেপাশের মানুষ ভয় পায় আমার রাগ দেখে। সামনে একটা ছেলে যাচ্ছে । বয়স কত? এই বছর চারেক হবে। শার্ট আর পেন পরে আছে। শার্টে বোতামগুলো ঠিকভাবে লাগাতে পারে নাই। আমার হাসি পেল মনে মনে। কিন্তু ঠোঁটে ও বাকা মৃদু হাসি দেখা দিয়েছে। আমি ছেলেটা কে ডেকে বোতাম গুলো ঠিক করে লাগিয়ে দিলাম। কি যে হাসির কথা বলে ছেলেটা। আমি হেসে ফেললাম । মনটা ভালো হয়ে গেল। ছেলেটা যাবার পর মুখ ধোয়ার জন্য আমি সামনের ডিপে গেলাম। সান বাঁধানো তলা আর দেড় ফুট উঁচু করে প্রাচীর দেওয়া। দুইপাশে দুই টি ড্রেনের মত করা। এখান থেকেই পানি জমিতে যায়। খুব পরিষ্কার পানি। খাওয়া যাবে এমন । হাত মুখ ধুয়ে নিতে নিতে ভাবছিলাম ছেলেটার কথা, আমিও তো চাই ওদের জন্য কিছু করি। খুব ইচ্ছে হয় ।কিন্তু আমি যে কিছুই করতে পারি না । মুখে থুথু ছিল থু করব কিনা ভাবছি, ঘুম ও হালকা হয়ে এসেছে । দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থু করেই ফেললাম । থুথুটা গিয়ে টেবিলের ধারে পরেছে, হাতেও কিছুটা পড়েছে । কি এক অস্বস্তিকর ব্যাপার , ঘুম চোখে ডুলু ডুলু করছিলাম ।
    —সাবধানে মি. মহী , আপনার ঘুম এখোনো ভাঙতে দেরি আছে । এই নিন কফি,এক চুমুকেই ঘুম উধাও । আর সব ক্লান্তি ও দূরে চলে যাবে ।
    আমি আবার বিছানায় ধাম করে শুয়ে পড়লাম । আমি অনেকটা আশ্চর্য হয়ে তাকালাম কে কথা বলছে আমার বেডরুমে।কফির কাপ হাতে নিয়ে কে এই সুন্দর মেয়েটি। এ তো হিরোইন দের ও হার মানিয়ে যায়। এতো রূপ আমি যেন এক মুহূর্তের মধ্যে প্রেমে পড়ে গেছি। বয়স 23 এর কাছাকাছি ।চুল কালো আর হালকা দারুচিনি রং। দেখলেই বোঝা যায় খুব সিল্কি চুলগুলো। ঠোঁটে গোলাপি লিপস্টিক দারুণ লাগছে। শরীরে কারেন্ট লাগছে মনে হলো। আর কি ফিগার! বু..
    —মি. মহী। আপনার কি হয়েছে,এসব ভাবা বন্ধ করুন,আপনি এক্সাইটেড হয়ে পড়ছেন আমি একটা রোবট ।(আমার মুখের উপর উঠে এসে) আপনার এখন কি করতে ইচ্ছে হচ্ছে তা অ্যালগরিদম বলছে,সেটারও ব্যবস্থা রয়েছে। এই নিন কফি।
    —কি আশ্চর্য! এ—কি মাইন্ড রিডিং…

    Wait for next part…..

    6
    11 Comments
Skip to toolbar