Profile Photo

অন্তর চন্দ্রOffline

  • Antor
  • Profile picture of অন্তর চন্দ্র

    অন্তর চন্দ্র

    3 years, 8 months ago

    কর্ণশ্লোক
    অন্তর চন্দ্র

    জলের ঘূর্ণি থেকে উঠে আসে অবহেলা; নগ্ন পদের চিহ্ন বালুকায়
    সন্ধ্যা আলোয় নিভে যায় চিরচেনা আমৃত্যু শৈশব দুরন্ত মনের জিজ্ঞাসা!

    কনক কুন্ডল থেকে দূরে সরে গিয়ে অনেক মৃত্যুর স্বাদ পেয়েও ‘ আমি সেই’
    শুষ্কভগ্ন বৃক্ষের গুহায় অনিচ্ছাকৃত আমার প্রবেশ দাবাগ্নির মতো জ্বলন্ত

    মাতঃ ভিক্ষা চাও? মৃত্যুর পরশ দিলাম রক্তে উর্বর মাটিতে
    তোমার আঁচলে ঢেকে দাও; চিতা কাষ্ঠে দগ্ধ হোক সমস্ত ভালোবাসা।

    5
    6 Comments
Skip to toolbar