Profile Photo

মো ওয়াসিম ( আকরাম)Offline

  • Md-Washim-Akram
  • ❝তোমাকে পাওয়ার জন্য ❞
    washimAk13
    তোমাকে পাওয়ার জন্য
    আমি অবিরাম হাটিব এই পৃথিবীতে
    তোমাকে পাওয়ার জন্য
    আমি মরুভূমির উত্তপ্ত বালু কণা মাড়িয়ে যাব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি শৃংহল দ্বীপ থেকে এন্টার্কটিকা পাড়ি দিব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি উত্তাল আটলান্টিক সাতার দিব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি আমাজন জংগলে নির্বিঘ্নে হেটে যাব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি মেরুর বরফাচ্ছাদিত অঞ্চল গলিয়ে দিব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি টগবগ লাভার উপর শীতল পায়ে হেটে যাব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি অনন্তকাল পথের ধারে অতন্দ্র পাহাড়া দিব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি প্রয়োজনে আবার ট্রই নগরী ধ্বংস করে দিব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি আবার হিটলারকে যুদ্ধে আহ্বান করব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি বৃষ্টিস্নাত দিনে ছাতা নিয়ে দাড়িয়ে থাকব
    তোমাকে পাওয়ার জন্য
    আমি রুদ্র উজ্জ্বল দুপুরে তোমার অপেক্ষায় থাকব
    তোমার জন্য আমি এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর রয়ে যাব।

    3
    1 Comment
    • সুন্দর কবিতা! শেষ লাইন দুটি খুব ভালো লাগলো! অনেক দিন পর লিখলেন কবি! আরো লেখালেখি হোক!

Skip to toolbar