Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • Profile picture of Basudeb Maitra

    Basudeb Maitra is with তুলট কাগজ and 33 others

    3 years, 8 months ago

    উঁকি
    বাসু মৈত্র
    ———————
    কী অদ্ভুত খেয়াল তোমার
    ধরতে চাইলে দাও না ধরা
    মাড়িয়ে এলে পিছনে পিছনে ছোট।

    ঐ দিন নীল আকাশ ডাকলো
    তুমি উত্তর দিলে না
    আজ মেঘে ঢাকা আকাশ
    দেখবার জন্য বিগলিত প্রাণ।

    পূর্ণিমার চাঁদ তোমায় ডাকলো
    জোছনায় লুটোপুটি খেলতে
    তুমি রইলে ঘুমিয়ে।
    আজ অমানিশা, জোছনার জন্য
    কী ব্যাকুলতা তোমার।

    রিমঝিম বৃষ্টি ডাকলো তোমায়
    স্নাত হয়ে এলো চুলে মাতাল হও
    তুমি জানালা বন্ধ করে দিলে।
    আজ রৌদ্রোজ্জ্বল দিবসে
    কেঁদে বুক ভাষাও বৃষ্টিস্নাত হতে।

    এতেই কি আনন্দ তোমার লুকোচুরি খেলে
    সহজিয়া হতে পারো না কেনো তুমি?
    যেটা সম্মুখে পাওয়া যায়
    তার জন্য কেনো পিছন থেকে উঁকি মারো?
    ২৭ সেপ্টেম্বর ২০২২, ঢাকা।

    6
    8 Comments

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar