Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • হংস বাস
    বাসু মৈত্র
    ++++++++
    আকাশে প্রেম বাতাসে প্রেম
    প্রেম জগতময়
    প্রেমের পরশে মনের হরষে
    হংস বাস হয়।
    বন্য প্রেমে গৃহ প্রেমে
    ভেদাভেদ শূণ্য
    প্রেম ভাবে প্রেমাবেগে
    কে গৃহি কে বন্য।
    অবাধ্য প্রেম বাধ্য প্রেমে
    প্রেমে হয় পোষ্য
    হিংসা ছেড়ে অহিংস হয়ে
    হয়ে ওঠে সে তোষ্য।
    জীবে প্রেম ঈশ্বরে প্রেম
    প্রেম সর্ব প্রাণে
    যে প্রেমে সে হয় প্রেমী…Read More

    2
    1 Comment
    • “বন্য প্রেমে গৃহ প্রেমে
      ভেদাভেদ শূণ্য
      প্রেম ভাবে প্রেমাবেগে
      কে গৃহি কে বন্য।” সাধু! সাধু!
      প্রেমের জয় জয়কার হোক!

  • অমর একুশে বই মেলা ২০২৩।।
    আজ ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে মেলার ৩০-৩১ নং স্টল, নব সাহিত্য প্রকাশনীতে পাবেন বাসু মৈত্রের প্রেমের কাব্য গ্রন্থ ”নিরুত্তাপ বর্ণমালা”। চলে আসুন।

    2
    1 Comment
  • উর্বশী
    বাসু মৈত্র
    ———+++++———-
    কষ্টে হৃদয়ে রক্তক্ষরণ হয়
    বিরহে মন পোড়ে
    উর্বশীর ঘর ভাঙ্গে যদি
    কামনায় শরীর পোড়ে।
    পোড়া অঙ্গে ঝর্ণা ধারা
    চেষ্টা অবিরত নিবৃত্তি কামনার
    তখনি উছলিয়া ওঠে পৌরুষ
    অগ্নিশিখায় ঘৃতাহুতি দেয়।
    পুরুষের অঙ্গে অপ্সরা সৃষ্টি
    কার্যসিদ্ধি সাধনে প্রেরিত মর্ত্যলোকে
    ঋষির ধ্যান ভাঙ্গে অপ্সরার রূপে
    ভীতু ইন্দ্…Read More

    5
    5 Comments
  • শুধু তোমার জন্যে
    বাসু মৈত্র
    ———+++++———-
    যদি আকাশ ভেঙ্গে পড়ে মাটিতে
    নীলনদ মিলায় আকাশে
    বিহঙ্গরা আহত হয় পাহাড় গাত্রে
    হিমালয় গলে নামে সমভূমিতে
    তবু আমি স্থির, দৃঢ় আমাতে।

    যদি আমফানে ম্যানগ্রোভ ধ্বংস হয়
    কটোপ্যাস্কিতে লাভা শুকায়
    আমাজন পোড়ে অনলে
    স্বপ্ন ভাঙ্গে আগামীর
    তবু আমি আশ্বস্ত, অর্পিত তোমাতে।

    যদি দৃশ্যমান অদৃশ্য হয়…Read More

    4
    2 Comments
  • আগুনে জল পোড়ে
    বাসু মৈত্র
    —–++++—–
    দেখেছো কী কখনও আগুনে জল পোড়ে
    চোখের জলে আগুন লাগে
    সে আগুনে ভস্মীভূত হয় পুরুষ?
    বুদ্ধিবেশ্যার কলমে চিত্রায়িত ছবি দেখে
    চোখ জুড়ায় অঙ্গ জুড়ায় না
    জলন্ত অঙ্গের আগুনে জলাঞ্জলি দেয় ধর্ম।
    যে বিসর্জিত করলো তার সত্ত্ব
    আত্মপরিচয় বিলীন হলো
    তাকে বুদ্ধিবেশ্যারা কী বলবে?
    ধর্ম গেলো, সত্ত্ব গেলো, জাত গে…Read More

    5
    4 Comments
  • সমর্পণ
    বাসু মৈত্র
    —–++++—–
    তুমি রোদ্দুর হবে?
    শীতের সকালে উদোম গায়ে তোমায় মেখে নেবো।
    তুমি পূর্ণিমা হবে?
    জোছনা রাতে হৃদয় গহীনে তোমায় জড়িয়ে নেবো।
    তুমি বৃষ্টি হবে?
    তোমার ফোটায় সিক্ত হয়ে শৈশবে ফিরে যাবো।
    তুমি আকাশ হবে?
    সাদা মেঘ হয়ে তোমার নীল দিগন্তে লুকোচুরি খেলবো।
    তুমি পাহাড় হবে?
    তোমার ঝর্ণা ধারায় ভিজে ভিজে আমি শুদ্ধ হবো।
    ত…Read More

    7
    11 Comments
  • ছায়া কায়া
    বাসু মৈত্র
    —–+++++——
    কতোটা সময় হতে চললো
    তোমার মুখটা দেখি না
    জানিনা কোথায় আছো কেমন আছে
    ঠিকানা নেই কনটাক্ট নাম্বার নেই
    নয়ন সম্মুখে নেই তবুও
    মনের দৃষ্টি দিয়ে দেখতে চেষ্টা করি
    দেখতে পাই না
    ঝাপসা একটা কায়া শুধু নড়াচড়া করে
    প্রচন্ড ব্যাকুলতায় হৃদয় কুঁকড়ে যায়
    কেনো এমন হয়?
    পথিক যদি পথ না মাড়ায়
    পথ বন্ধ হয়ে যায়
    যোগাযো…Read More

    8
    11 Comments
  • তুমি আর নেই সে তুমি
    বাসু মৈত্র
    —–+++++—–
    তুমি এখন কেমন আছো সুপ্রিয়া?
    যে তুমি কোন এক সময় সারাক্ষণ হাশিখুশি থাকতে
    আমি কোন মজার কথা বললেই
    তুমি শব্দ করে হাসতে হাসতে পেট চেপে ধরতে।

    মনে আছে একদিন আমি ক্লাসের
    বন্ধুদের নিয়ে গল্প করছিলাম
    তুমি ও জিনাত এসে যোগ দিলে
    আমার প্রাইমারি স্কুলের “সারমর্ম দেখো” গল্পটা শুনেই
    তুমি হাসতে…Read More

    7
    14 Comments
  • মন পবনের আকাশ
    বাসু মৈত্র
    —–++++—–
    হৃদয় ভেঙেছে ব্যাকুলতায়
    ভিতরে কুঁকড়ে মরে মন
    উদাসী প্রাণে একটু হাওয়া চাই
    দূর সমুদ্রে মিলে যায় যেখানে আকাশ।

    বন্ধনে বন্ধনে শৃঙ্খলবদ্ধ বলাকা
    উড়তে পারে না নীলিমায়
    কন্ঠস্বর আটকে যায় গ্রীবায়
    ধড়-ফড়ানিতে শুধু ডানা ঝাপটায়।

    পৃথিবী স্তব্দ, গৃহ ভরা নীরবতা
    সংসার যেন বিষাদময়
    কোলাহল শূণ্য চারিপাশ
    কবে আসবে…Read More

    11
    20 Comments
  • একই বৃন্তজাত
    বাসু মৈত্র
    —–++++—–
    বৃত্তের গহীনে অনুপ্রবেশ
    সিদ্ধ নয় তবে, প্রাকৃত।

    গোলক ধাঁধার মেরু পথে
    ঘোরপাক খায় নিয়ত
    মুক্তির কপাট খোলে না।

    যুদ্ধ যুদ্ধ খেলা যেন
    পরাধীনতার বিত্ত বৈভবে
    বৃন্তচ্যুৎ হয় আগামী।

    কন্দমূলে প্রকাশ গোত্র
    বহিঃপ্রকাশে বিগোত্রীয়
    এ এক ভয়ংকর শটতা।

    বুদ্ধি বেশ্যায় জীবিকা
    বৃন্তচ্যুৎ বিকৃত সে বিভেদক
    ঋ…Read More

    8
    7 Comments
  • বৃষ্টির গল্প
    বাসু মৈত্র
    —–++++—–
    যৌবনের উষ্ণতায় শরীরে যখন
    বৃষ্টির ফোটা পড়তো
    প্রেমাবেগে শিহরণ জাগতো
    তোমার- আমার দু’জনার।
    আমার ছিলো ঠান্ডার ধাত
    বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা করতো
    মাইগ্রেনের ব্যথা।

    একবার কী হয়েছিলো মনে আছে তোমার?
    ( ডিসেম্বর মাসের শুরু। ঢাকায় ঠান্ডা পড়েছে। বিজয় দিবসে আমার লেখা ও নির্দেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাট…Read More

    6
    9 Comments
  • তোমার জন্যে
    বাসু মৈত্র
    —–++++—–
    আমি জানি তুমি বৃষ্টি ভালোবাসো।
    তুমি কি জানো আজ আষাঢ়ী
    কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি?
    বাইরে প্রচন্ড মেঘের গর্জন
    বাজের কান ফাটা আওয়াজ।

    সারাদিন মুসলধারে গড়াচ্ছে বৃষ্টি
    সন্ধ্যা নেমে বাইরে ঘুটঘুটে অন্ধকার।
    মনে পড়ে তখন তোমার শরীরে যৌবন প্লাবিত
    এমনই এক রাতে শোবার ঘরের বারান্দায়
    দাঁড়িয়ে হাতে বৃষ্টি ধরছ…Read More

    7
    7 Comments
    • স্মৃতির বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগছিল কিন্তু হঠাৎ’ই
      “জানালা খোলা যায় না বৃষ্টি ঢোকে ঘরে
      বেলকনিতে যাইনা ভিজে যাবো বলে
      এখন আর ভিজতে ইচ্ছে করে না।” এই লাইনগুলো এসে মন খারাপ করে দিল! অনিচ্ছা সত্ত্বেও আজকাল এই অনুভূতিগুলো খুব টের পাই! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • হালকা আলোয় ভেজা ঘর
      বিভোর ভাবনার নেশায়
      সেসময় গেছে হারিয়ে
      সময়ের অথৈ নীলে
      আবার দেখা হলে
      পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব
      শুধু পুরনো চিঠি চেওনা
      ভিজে গেছে সব চোখের জলে

    • আপনার স্মৃতিচিত্রখানি অত্যন্ত গহীন, হৃদয়স্পর্শী… এটা প’ড়ে কিছু সময় আমি বাক্‌রহিত হ’য়ে ছিলাম… আমার মানসী’কে আমি এই ঘাস পাথরের পৃথিবীতে প্রায় একটি যুগ পূর্বে হারিয়েছি, শুধু যার জন্যে আমার বাগানে বসন্ত ছাড়াও সব ঋতুতেই বর্ণিল ফুলের সমারোহ ছিল…! কোনো কোনো কবি’র কবিতা’য় তার প্রকৃত জীবন সামান্যেই প্রোজ্জ্বল হ’য়ে ওঠে… কবিতার ছ…Read More

      • ধন্যবাদ প্রিয়। প্রেমহীন প্রাণ বিশ্বব্রম্মান্ডে কোথাও কী আছে? তবে সব প্রেমে পরিণয় হয় না। এই পরিণয় বিহীন প্রেম সারা জীবন মাঝে মাঝে খুব কষ্ট দেয়। ভালো থাকবেন।

    • ভালোবাসা অবিরাম

  • ।। কী করে বলি তুমি আমার কে ।।
    বাসু মৈত্র
    ———-+++++———-
    তুমি আমার জীবন আনন্দ-মৃত্যু সুখ
    তুমি আমার ভরসা-আশার আলো
    তুমি আমার প্রত্যাশা-প্রাপ্তির মহানন্দ
    তুমি আমার ভালো-মন্দর অংশীজন
    তুমি আমার গল্প লেখা-কবিতার পাঠ
    তুমি আমার ছন্দ-লয়-তাল
    তুমি আমার ভালো লাগা-মন্দ লাগা
    তুমি আমার দুঃখে কান্না-…Read More

    10
    12 Comments
    • অভাবনীয় ও অভূতপূর্ব সুন্দর প্রিয় কবি… প্রতি অষ্টম চরণে “কী করে বলি তুমি আমার কে?” উদ্ধৃত ক’রে এটাতে একটি পুনরাবৃত্ত সুর সহযোগে ভজনের মত গাইছি এখন প্রিয়… ঠিক এমনই মাত্রার একটি স্ত্রোতম বা প্রার্থনা-শংসা-শ্লোক শুনেছিলাম “অয়ি গিরি নন্দিনী, নন্দিতমেদিনী বিশ্ববিনোদিনী নন্দনুতে…” আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এত মোহনীয় একটি লেখা উপহার দেয়া…Read More

      • এতো সুন্দরভাবে প্রশংসিত হতে পারে একটি কবিতা! আমি অভিভূত। তবে সমালোচনাও চাই। প্রশংসার প্রেমে পড়ে গেলাম। অনেক অনেক প্রেম, ভালোবাসা রইলো সুপ্রিয়’র জন্য।

      • আপনার এই লেখা তো কবিতা নয় প্রিয়, এ যে স্ত্রোতম…! এটা দেখা মাত্রই যে আমার “ল্যভ এ্যাট ফার্স্ট সাইট” হ’য়ে গিয়েছে… এ প্রেম কখনও শেষ হবে না প্রিয়বন্ধুপ্রতিম… সমালোচনা করবে আপনার পাঠক কিন্তু আমি যে আপনার এই লেখার প্রেমিক…

    • বলার অপেক্ষ রাখে না, সে তোমার জানের জান। অভিনন্দন।

    • দারুণ&শুভকামনা

    • প্রেম, প্রকৃতি, প্রিয়তমার এক অদ্ভুত সুন্দর মিশ্রণ! যে কোনো প্রশংসাই কম পড়ে যাবে!

    • “তুমি আমার একটু চাওয়া আর অনেকখানি পাওয়া ” কী দারুণ লিখেছেন!

    • চমৎকার প্রিয় কবি

  • ইচ্ছে
    বাসু মৈত্র
    —–+++++—–
    তোমার যদি ইচ্ছে করে
    মেঘের ভেলায় ভাসতে পারো
    তোমার যদি ইচ্ছে করে
    হিমালয় চুড়ায় উঠতে পারো
    তোমার যদি ইচ্ছে করে
    প্রজাপতি হয়ে ফুলে ফুলে বসতে পারো
    তোমার যদি ইচ্ছে করে
    চাঁদের জোছনা গায়ে মাখতে পারো
    তোমার যদি ইচ্ছে করে
    রিমঝিম বৃষ্টিতে ভিজতে পারো
    তোমার যদি ইচ্ছে করে
    সাগরের লোনাজলে স্নান করতে পারো
    ত…Read More

    5
    8 Comments
  • নির্ভরতা
    বাসু মৈত্র
    —–+++++—–
    সহস্র বছর আগে, তোমার জন্মেরও আগে
    তুমি ছিলে আমার, শুধু আমার
    বাকী ছিলো শুধু জন্মাবার।
    জন্মিলে তুমি এ পৃথিবীর আলোয়
    আলোকিত হলে তুমি
    সেই আলোক ছটায় পোড়ালে আমায়।
    কামার শালায় লোহা পুড়ে হয় খাঁটি
    তোমার অন্তর আগুনে পুড়ে পুড়ে
    আমি হয়ে উঠলাম নিখাদ অনুরক্ত।
    তোমার আগমনে পাখিরা গান গায়
    দোয়েল শিস দ…Read More

    7
    8 Comments
  • Load More Posts

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar