Profile Photo

পার্থসারথিOffline

  • kumarpartha
  • Profile picture of পার্থসারথি

    পার্থসারথি

    3 years, 8 months ago

    # পার্থসারথি-এর বাছাইকৃত #
    ♡ ভালোবাসার_লিরিক ♡
    1
    আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি-
    তারার মেলায় অজানা খেলা,
    প্রিয়তমা, মহাবিস্ময়ে বিস্ময় আঁকি
    যখনই টের পাই তোমার অবহেলা!

    2
    তুমি হেসো না
    অমন মন জ্বালানো হাসি;
    তুমি ভেবো না
    আমিও তোমার মতো সুখী,
    তুমি হেসো না
    অমন মন জ্বালানো হাসি;
    আমার ভাল্লাগে না
    তাই দূরে দূরে থাকি।
    তুমি হেসো না
    অমন মন জ্বালানো হাসি;
    আমার আকাশ কালো হয়ে যায়
    মেঘ জমে শুধু রাশি রাশি,
    আমার মন-জানালায় একা থাকি
    ভেবো না হিংসের দহন,
    ভালোবাসি
    আমি একা থাকতেই ভালোবাসি।

    3
    এক আকাশ দুঃখ বুঝি
    সাগর সমান নীল,
    টুকরো টুকরো মেঘে ভাসি
    আমি ভুবন চিল।

    4
    তোমার বাড়িয়ে দেয়া হাত
    আমি স্পর্শ করিনি
    স্পর্শ করেছি শুধু তোমার হৃদয়,
    তোমার হাত ছুঁয়ে আমি আকাশ দেখিনি
    দেখেছি মহাকাল আর তোমার নয়ন যুগলখানি
    এভাবেই পেয়েছি ভালোবাসা আর তোমাকে বোধহয়।
    নয়ন সমুখে তুমি নেই জানি
    তুমি আছো আমার মনের আকাশে
    অঝোর রাশি জোছনাখানি মাখামাখি
    এভাবেই থেকো প্রিয়তমা কাছে এবং সহাসে।

    5
    আমি চাই-
    তোমার ফুলদানিটা হোক প্রকৃতির,
    ফুল ঝরবে আবার
    নিশ্চয়তা দেবে উত্তর বসন্তের।

    6
    কষ্টের রঙ কেমন হয় আজও জানা হয়নি
    ধূসর? পাংশু? নাকি ময়ুর কন্ঠের নীল,
    হবে হয়তো একটা,
    নয়তো এমন হবে কেন?
    তোমাকে না দেখতে পাবার মুহূর্তগুলোয় কেমন পাংশুবর্ণ হয়ে যাই, আবার
    সন্মুখে থাকা সবুজভূমি কেবলই ধূসর মনে হয়
    কখনওবা বিশাল সমুদ্র জুড়ে নীল অথচ
    তৃষ্ণায় কষ্টের প্রহর শুধুই দীর্ঘ হয় কখনও তৃষ্ণা মেটেনি
    কষ্টের রঙ কেমন হয় আজও জানা হয়নি।

    7
    নিজেকে স’পে দিলাম সখি
    ধ্বংস করো অথবা
    রোপন করো-
    এই আমার শেষ মিনতি!

    8
    তৃষিত নয়ন আমার খোঁজে সারাক্ষণ
    প্রিয়তমা, পাবো কি দেখা তোমার
    এই জীবনে ইহলোকে-
    কতকিছু ছিল বলার একটু তোমাকে দেখার!

    9
    চাতক পাখির দুঃখ ছুঁয়ে
    বৃষ্টি নেমে আসে,
    তুমি কেন প্রিয়া ওগো
    রাখো পরবাসে!

    10
    এমন অপরূপ স্নিগ্ধ শ্যামল
    কান্ত-শান্ত প্রেম,
    কে বলো চায় না এমন
    কাজলবরণ হেম!

    11
    আমার ভেতর তোমায় ডাকি
    স্বপ্নের ভেতর ভেসে,
    মনের ভেতর ধুকপুকানি
    তোমার কাছে এসে।
    হাজার কথার কথামালা
    মনের ভেতর সাজাই,
    তোমার কাছে এলে প্রিয়া
    এলোমেলো হারাই।

    12
    তুমি আমি দুইটি তারা
    এক বাগানের ফুল,
    প্রেমে মাতি আত্মহারা
    প্রেমেই মশগুল।

    13
    আমার দুঃখে আকাশ কান্দে
    অবাক চাতক পাখি,
    তুমি প্রিয়া এড়িয়ে গেলে
    দুঃখেই যেন থাকি।
    আমি কিন্তু দুঃখে নেই
    সুখেই আছি প্রিয়া,
    তোমার দেয়া দুঃখগুলো
    বুকের ভেতর নিয়া;
    ভাবের সাথে অনুভবে
    দুঃখ পুষি সুখে,
    তুমি নেইতো হয়েছে কী
    কান্না নেইতো বুকে।
    দুঃখ আর কান্না এখন
    আকাশ মেঘে রাখে,
    তাইতো সখি এক আকাশে
    সবাই বেঁচে থাকে।

    14
    এই বসন্তে একটি গোলাপ
    তোমায় দিতে চাই,
    যদি কখনো বিরহ জাগে
    সুবাস নিতে চাই।

    15
    এক আকাশে তারা থাকে
    চাঁদের বসবাস,
    তোমার মনের উষ্ণ বাঁকে
    আমার সর্বনাশ!
    চাঁদের আলোয় তারা ফুটে
    রাত ঝিকিমিকি,
    তোমার হেলায় এই আমি
    মিথ্যে স্বপ্ন দেখি।

    16
    আমার দীর্ঘশ্বাসে বাতাস পুড়ে
    তুমি আছো বেশ,
    সুখেই তোমার কেশ ওড়ে
    আমি হলাম নিঃশেষ!

    17
    আমার বাগান অচ্ছুত এখন
    অন্যের সাথে চল্-
    আমার কাছে তুমি মানে
    এক সমুদ্র জল,
    মরুভূমি তৃষ্ণা হলে
    বালু মাকাল ফল।

    18
    আমিও জানি অভিমান করে
    ‘না’, ‘না’ বলতে,
    এক ঝটকায় দূরে সরে
    ভীষণ রকম কাঁদতে!

    19
    এই গোলাপে-
    গন্ধ আছে, প্রাণ আছে,
    আছে দুটি হৃদয়,
    এই গোলাপে-
    তুমি আছো আমি আছি
    ভালোবাসা বোধ হয়।
    এই গোলাপে-
    ইচ্ছে জাগে ইচ্ছে বেলায়
    চাঁদনি আসে চাঁদের বুকে
    জাগে দুটি হৃদয়।

    20
    আমিও জানি তোমার মতো
    গোলাপ ছুঁড়ে ফেলতে,
    চন্দ্রখানি নিভিয়ে দিতে
    হোক না এক চিলতে।

    21
    একটা দিকই দেখলে তুমি
    আমার ভালোবাসা
    আমিও প্রিয়া হাটতে জানি
    সন্ন্যাস আছে জানা।

    22
    তুমি প্রিয়া রাত পোহালেই
    সোনাগলা রোদ,
    তুমি প্রিয়া হাত ছোঁয়াতেই
    স্বর্গ-নরক বোধ।
    তুমি প্রিয়া এক নিমিষেই
    পাগল করা টান,
    তুমি প্রিয়া এক পলকেই
    বৃষ্টি-ঝরা গান।
    তুমি প্রিয়া নিদ চোখেতেই
    স্বপ্নমাখা ধাঁধা,
    তুমি প্রিয়া হাত বাড়াতেই
    আমার একখান রাধা।

    23
    এখন দুঃসময় প্রিয় বড়ই দুঃসময়
    দিয়েছি ভালোবাসারে ছুটি,
    আঁধার কেটে জীবন হোক ছন্দময়
    গোলাপ হোক রুটি।

    24
    শিস দিয়ে যাও
    পরান পাখি
    আমার ঘরের দোরে,
    মন কেড়ে নাও
    আমি থাকি
    ভীষণ রকম ঘোরে!

    25
    তুমি যেমন বলতে পারো
    ‘না’-
    আমিও প্রিয়া বলতে পারি,
    না ছুঁয়েও চলতে পারি,
    পণ করবো কঠিন পণ
    এই জীবনে
    তোমার হাত
    একবারও ছোঁব না।

    8
    10 Comments

Friends

Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
D K MAHANTA
@dkmahanta01718942602
Profile Photo
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Nilufar Ghani
@nilufar-ghani
Profile Photo
Israt Lamia
@israt-lamia
Profile Photo
Dhali Moin
@dhali-moin
Skip to toolbar