-
উপলব্ধি
মেহেদী মিহিকলমের চালিকা শক্তির মাধ্যমে, চাইলেই হয়তো কিছু স্মৃতিকথা বা অভিজ্ঞতা লিখে রাখা সম্ভব হয়। তবে সেসব আর ফিরে পাওয়ার সৌভাগ্য বোধহয় কারোরই হয়ে উঠে না। মাঝেমধ্যে ভীষনভাবে না পাওয়ার ব্যধনা নাড়া দিয়ে ওঠে হৃদয় মাঝে। ঝাপসা হয়ে ওঠে দৃষ্টিপথ, যেন চোখ বেয়ে ঝড়ে পড়ে ক্ষনস্থায়ী এক পসলা বৃষ্টি। তবে তাতে এখন আর খুব বিচলিত বোধ করিনা। যেমনটা আগে বোধ করতাম।
সময়ে সময়ে ভাবনার অতলগহ্বরে হারিয়ে যেতে ইচ্ছে হয়, কিন্তু ঠিক হারানোটা আর হয়ে ওঠে না। কেন যে হয়ে ওঠে না, তা নিয়েও তেমনটা ভাবা হয়না। হয়তো একটা যান্ত্রিক জীবন যাপিত হচ্ছে। অনেক ইচ্ছে গুলোই ছুটি নিয়ে চলে গেছে দূর থেকে বহুদুর। তারা যে আর ফিরবে না, সেই আক্ষেপেই ভিতরের আত্মাটাও কিছুটা রুষ্ট হয়ে আছে।
তবে সেই সুনীল আকাশের প্রতিক্ষায়, নিজেকেই নিজে প্রবোধ দিয়ে যাই বারংবার।
4 Comments
Friends
নিশাত আনজুম
@nishathunzom
Kanej-Roksana
@kanej-roksana
আর্য
@arjo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
shakila-khatun
@shakila-khatun
AdabenTatali
@adabentatali


কিছু টুকরো সুখ-দুঃখের মাঝে আটকে থাকে মন, তাই বলে তো থেমে থাকে না জীবন। প্রীতি ও শুভেচ্ছা লেখক।