-
কান পেতে শোনো!
সোমা
কান পেতে শোনো!
প্রিয়জন হারানোর ক্রন্দন
কেউ হারালো বাবা, মা, ভাই
আবার কেউ হারালো পরিবার, পরিজন।আর কত শুনবো মোরা
বুক ফাটা তীব্র কান্না
এই কষ্টের যে নেই কোন সীমা
প্রাণে যে আর সয়না।কেউ মারছে, কেউ মরছে
আবার কেউ বা করছে শ্রীহানি
দিকে দিকে যেন অশুভ, অশ্লীল,
অসভ্যতার হাতছানি।প্রকৃতি আজ পাপের রক্তে
রক্তাক্ত, কলুষিত
মাঝে মাঝে তাই প্রকৃতি রুক্ষ, রুষ্ট
শাস্তি মোদের অবধারিত।পাপীরা তো পাপ করেই শেষ
করে না চিন্তা এর পরিণাম
শাস্তি ভোগে সবাই ভাগিদার
ভালোরাও হয় দুর্নাম।ছোট হউক বা বড় হউক
নিরাপদ নয় কোন মেয়ে, নারী
পিশাচ চক্ষু সদা জাগ্রত
শ্রী, সম্ভ্রম করতে হরণকারী।নিজের আখের গুছিয়ে নিতে
কেউ বা করছে অনাচার
বাড়ছে পাপ, বাড়ছে মৃত্যু
বাড়ছে শুধু হাহাকার।কান পেতে শোনো!
কেউ কাঁদছে প্রিয়জন হারিয়ে
কেউ বা কাঁদছে ক্ষুধায়
কেউ কাঁদছে মান হারিয়ে
কেউ বা কাঁদছে লজ্জায়।কারো চোখের জলে হয় না কারো
জীবন দিনাতিপাত
দিন শেষে মোরা মানুষ হয়েও
করতে পারিনা প্রণিপাত।বিবেক যেন লুণ্ঠিত মোদের
ভুলছি মনুষ্যত্ব
তারি জন্য শিক্ষা যে
এক ও অভিন্ন উপস্বত্ব।জাগো জাগাও জ্বলে ওঠো প্রাণ
আর থেকোনা পেছনে পড়ে
কারো মুখে যদি হাসি না পারো দিতে
কান্না মুছে দাও প্রাণ ভরে।18 Comments-
-
-
-
-
সামাজিক অবক্ষয়ের বহুমাত্রিক নির্দেশকগুলোর মধ্যে অন্যতম হলো মিথ্যাচার… জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে যে মানবিক হনন বর্তমান সেটির শেকড় সম্পূর্ণরূপে উৎপাটিত হওয়া সম্ভব নয় অন্ততপক্ষে এই একটি কারণে… সার্বজনীন বোধের জন্ম দেয় এমন লেখা…
-
-
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali




একটা বিষন্ন অনুভূতি হলো।