-
তারপর অনেক্ষণ ভাবলাম তোমার কথা
ভর দুপুরে ঘরে ফিরে হ্যাঙ্গারে ভেজা শার্ট ঝুলিয়ে
মাছ বসালাম চুলায়
দেখা হলে তোমাকে মাছ ভুনা খাওয়ানোর কথা ছিল
ভাবতে ভাবতে মশলা পুড়ে যাওয়ার গন্ধে ফিরে গেলাম মাছেদের ডেরায়
মাছেদের আমাদের জীবনে খুব একটা ফারাক নেই
সুতার বুননের ফাঁদে আঁটকা পড়ে যাই আমরাও
দক্ষ ধিবরের কৌশলী হাতের খেলায় ফেলে যাই পরিচিত ঘর
খেতে বসে মনে হল ভাগাভাগি করে খাওয়ার দিন কি তবে ফুরালো
এক থাল ভাত গুনে ফেলা যায় চাইলেই
কয় গ্রাস মুখে গেল কয় গ্রাস আরো বাকি
শিশুবেলার মায়েদের কপট রাগের মত ফেলে এসেছি কত গল্প
বলতে গিয়েও গিলে ফেলি ভাতের সাথে
কখনো কখনো বিকেলের দিকে বেড়াতে বেরই
পায়ে পা মিলিয়ে পাশাপাশি হেঁটে যায় ছায়া
ক্রমশ অন্ধকার নেমে আসে
ছায়াদের আর খুঁজে পাওয়া যায়না
পথ ভুল করে ভাবি যদি পৌঁছানো যেত তোমার চোখের তারা অব্দি
ঘরে ফিরি ফের
কাছের মাদ্রাসায় শিশুরা শিখছে তখনো যবর পেশ যের
তন্ময় হয়ে শোনার চেষ্টা করি
রাতের বয়স হয়।
আমাদেরোত বয়স হল অনেক
কালের গহ্বরে ডুবে যাওয়া এগারো বছর পোলারয়েডে মুড়িয়ে রেখে দি যত্নে
আরেকটা নতুন সকাল শুরু হয় পৃথিবীর ঘূর্ণনে
এক এক করে দিন গুনি
দাগ দিয়ে রাখি ক্যালেন্ডারে
পাতা ওল্টাই
পাতা ওল্টানোর এক সকালে এসে পড়ে সাতাশ জুলাই
ঘামে ভেজা শার্টটা ঝুলে থাকে হ্যাঙ্গারে
দুপুরে মাছ মেখে ভাত খাই
গলায় কাঁটা ফুটে
তোমার চোখে কি পানি দেখতে পেলাম?
কয়েক ঢোক পানি গিলি
কেবল পানি নেমে যায়
ফুটে থাকা কাঁটার কথা ভুলে যাওয়ার চেষ্টা করি
পারিনা
তারপর অনেক্ষণ ভাবতে থাকি তোমার কথা
মাছ ভুনা খাবার সময় কাঁটা বেছে খেতে পারবে কি না।4 Comments
Friends
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Mahfuza Akhter
@mahfuzaakther2022
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Abdullah al noman
@shaonnoman
Drako Shajib
@drako


প্রতিটি শব্দে শব্দে আমার মুগ্ধতা…! কত কত দিন পরে যে এমন মুগ্ধ হয়ে কারো লেখা পড়লাম জানিনে… অনেক অনেক শুভ কামনা এবং অভিনন্দন এত সুন্দর একটি ইমোশ্যনাল রিয়্যালিটি আমাদেরকে উপহার দেয়ার জন্য… লেখার জন্য সহস্র তারকা…