-
মৃত্যু আর বিয়েতে
কী অদ্ভুত মিল!
তোমার পাল্কি উঠলো!
আমার খাটিয়া উঠলো!
ফুল তোমার ও উপরে ঝরলো!
ফুল আমার ও উপরে ঝরলো!
তফাত শুধু এটুকুই ছিলো,
তুমি সেজে গেলে!
আমাকে সাজিয়ে নিয়ে গেলো!
তুমিও নিজের ঘরে চললে!
আমিও নিজের ঘরেই চললাম!
তফাত শুধু এটুকুই ছিলো –
তুমি নিজেই উঠে গেলে!
আমাকে উঠিয়ে নিয়ে গেলো!
লোকজন ওখানেও ছিলো!
লোকজন এখানেও ছিলো!
তফাত শুধু এটুকুই ছিলো –
ওখানে সবাই হাসছিলো!
এখানে সবাই কাঁদছিলো!
কাজী ওখানেও ছিলো!
মৌলভী এখানেও ছিলো!
দুটো আয়াত তোমার জন্যে পড়লো!
দুটো আয়াত আমার জন্যে পড়লো!
তোমার বিয়ে পড়ালো!
আমার জানাজা পড়ালো!
তফাত শুধু এটুকুই ছিলো –
তোমাকে করলো আপন!
আমাকে করলো দাফন!
“মানুষের কিসের এত অহংকার.?
ঘুম ভাঙলে আগামীকাল না ভাঙলে পরকাল!!6 Comments
Friends
হাসিবুল হুসাইন সোহান
@hasibulhossainsohan
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
মোঃ আশরাফুল ইসলাম
@aislam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md. Main Uddin Bhuiyan
@rasselju
Arpita Siddiquee
@arpitasiddiquee2022-2
Fahim
@fahim
উমেদ ইবনে জুবায়ের
@umedibnnejubaer
Tasmeen-Laila
@tasmeen-laila



চিরন্তন সত্য কে মানতে পারলে জীবনে অন্যায় করা হয়না।