Profile Photo

শহিদুল ইসলামOffline

  • ShahidulIslam
  • Profile picture of শহিদুল ইসলাম

    শহিদুল ইসলাম

    • 5 years, 4 months ago

    কবিতার নামঃ ইসলাম

    লেখকঃ শহিদুল ইসলাম

    ইসলাম শুধু নয়তো ধর্ম শাশ্বত জীবনবিধান
    ইসলাম হলো আধারে আলো ফোটাবার পয়গাম,
    ইসলাম হলো এমন এক বীজ যা ধ্বংস হবার নয়
    যারা ইসলাম মেনে চলে তারা সম্মানিত হয়।

    ইসলাম হলো হেরার আলোয় রবের পাঠানো রত্ন
    মুমিন লালন করে বুকে ইসলাম আর মেনে চলে সযত্ন,
    ইসলামকে যারা ধ্বংস করার করেছে পায়তারা
    প্রতিযুগে ঘুরে-ফিরে ধ্বংস হয়েছে তারা।

    ইসলাম ছাড়া অন্য কোথাও খুঁজে যে সম্মান
    ইসলাম ছাড়া চলতে গেলে পদে পদে হবে অপমান,
    যে ইসলাম দিয়ে রব মোদের করেছেন সম্মানিত
    সেই ইসলাম ভুলে আমরা হচ্ছি প্রতিক্ষন অপমানিত।

    হেরার আলোয় কুরআন মাঝে পাঠালেন যে সম্মান
    তাই হলো শ্রেষ্ঠ ধর্ম শাশ্বত জীবনবিধান ইসলাম।

    2
    1 Comment
    • স্বাগতম কবি। সুন্দর কবিতার জন্য অফুরান প্রীতি ও শুভেচ্ছা।

Skip to toolbar