-
কবিতার দ্রোহ ও সুরূপা
আহমেদ হানিফ।কবিদের শহরে আজ বসন্ত নেই,
বড্ড ক্লান্ত আমি-
পাণ্ডুলিপির পাতাগুলো অনাদরে,
পড়ে আছে বেনামি প্রকাশনীর দোকানে।কবিতার চাষাবাদে শৈল্পিক আবহ নাই,
নাই, কথাদের সহাস্য মেলবন্ধন!
বিরহ-বিরস বদনে কবি সত্তা-
মস্তিষ্কের বেকার খাটুনি।কবিতার শহরটা টানছে না দিন কয়েক,
বোবা শব্দে প্রেমানুভূতি অলীক,
পাণ্ডুলিপি পড়ে থাক দোকানে-
অসাড়তা আঁকড়ে ধরেছে।মিথ্যার চর্চা শিখে গেছি আমি,
দু’চারি কথায় বেশ ভালো থাকি বলি-
কবিতায় মন্দ স্বভাবের বিরুদ্ধাচারণ,
কবিতার শব্দ ঠিক যেন সাজে না।যে কবিতা আমার সুরূপার কথা বলতো-
কোন দ্রোহে কলহ করেছে শব্দগুলো,
নাকি ভুলে যাওয়ার-
আচ্ছা, ভুলে গেছে সুরূপা!এইতো সেদিন বলেছিলাম,
সুরূপা ভুলে গেছে হয়তো,
কবিতার আসরে শব্দের অনুপস্থিতি-
জানান দিচ্ছে এমনই হয়েছে।বিছানায় পড়ে আছি মরার মতো,
দুই লাইনের পঙক্তিতে আমার ব্যর্থতা,
সুরূপা ভুলে বসেছে-
তাই, কবিতার বিদ্রোহ!সুরূপা,
ফিরে এসো পাণ্ডুলিপির অঙ্গজুড়ে,
কবিতায় আবার বসন্ত আসুক,
কবিদের শহরে ছড়িকে পড়ুক প্রেমানুভব।আমি জানি তুমি আসলেই,
আবার কবিতায় বিপ্লব হবে,
সুরারোপিত হবে কবিতার ভাবে-
তুমি আসলেই।বোবা শব্দের করুণ চাহনিতে,
প্রেম আসবে,
সুরূপা ফিরলেই,
নতুন পাণ্ডুলিপি জমা দিবো প্রকাশনীতে।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
Rathy rathy
@rathyrathy
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali


প্রেম আসুক ফিরে বসন্ত নিয়ে কবিতার ভুবনে! বিরহের নোনাজলে নয় আবারো ভাসতে চাই শব্দের শীতল মিষ্টি জলে!