-
শিরোনামঃ-নিস্তব্দতায় ঘেরা অভয়ারন্য-!
কলমেঃ- জেড.আর.স্বপন।
______//
জানি এ ভাবেই কেটে যাবে মহাবিশ্বে সহস্রবর্ষ
তুমিও একদিন ঠিক আমার মতই বৃদ্ধ হবে
তোমার রেশমী কালো চুলে পাক ধরবে-!
তবুও তোমাকে পাওয়ার জন্য এক’শো একটা
অমাবশ্যার রাত জেগে অপেক্ষায় থাকবো -!
তোমাকে পাওয়ার জন্য শশ্রুমন্ডিত বৃদ্ধ বয়সে
আর একবার উত্তাল সমুদ্রে দক্ষ নাবিক হবো -!
জন মানব শূন্য অজ্ঞাত কোন দ্বীপের
গা ঘেসে জাহাজ ভিড়াবো তোমার জন্য-!
যেটা হবে নিস্তব্দতায় ঘেরা তোমার আমার
ভালোবাসার অভয়ারন্য-!
নক্ষত্রপুঞ্জ সাক্ষী রেখে পূর্ণেন্দুর সব জোৎস্না-
কিনে এনে ছড়িয়ে দেবো তোমার তণুতে-!
তারপর এ জনমে না হলেও পরের জনমে
আবার জন্ম নেবো দূ’জনেই এ ধরণীতে-!
একটি নতুন অধ্যায় রচনা করবো
আমাদের জীর্ণ ডাইরীতে-!
——!!——
২৯-০৯-২০২২2 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin



অন্তরের পূর্ণ প্রেমের অভিব্যাক্তি কবিতা জুড়ে! অসাধারণ!