Profile Photo

Abdul LatifOffline

  • AbdulLatif
  • Profile picture of Abdul Latif

    Abdul Latif

    3 years, 8 months ago

    প্রণয় তৃষ্ণা
    আবদুল লতিফ

    বৃষ্টি হয়
    বৃষ্টির অপেক্ষায় অধীর আগ্রহে থাকা চাতক পাখিরা অবশেষে বৃষ্টির জলে তৃষ্ণা মেটায়
    অনাবৃষ্টিতে ধুলোয় মিশে যাওয়া দূর্বা ঘাস জলে হাবুডুবু খায়
    খরখরে উঠোন জুড়ে বৃষ্টির জমা জলে সাতার কাটে উল্লসিত রাজহাঁসের দল
    খোকাখুকু বৃষ্টি জলের ধারায় ভাসায় কাগজের নাও
    মৃতপ্রায় বৃক্ষরাজির সবুজ পল্লবে প্রাণের সঞ্চার ঘটে
    ডালে বসে অঝোরে ভিজে উচ্ছ্বাসে কাকা ডাকে জোড়া দার কাক
    শুধু এ হৃদয় ফেটে চৌচির
    উপলব্ধির শিরা-উপশিরায় প্রণয় তৃষ্ণা বেড়েই চলে।

    7
    3 Comments
Skip to toolbar