-
মুহাম্মদ জ্যোতি
জাহেলি ভেদিয়া, আঁধার ছেদিয়া
এসেছিলে যবে নবী মুহাম্মদ,
বহু খোদা ছাড়িতে, এক প্রভু উপাসিতে
প্রচারিলে এক ইলাহাবাদ।নারীরে আরবে, দেখিত কু—রবে
করিত ঘৃণ্য— অপমান,
কুসংস্কার ঝাড়িতে, আসিলে ধরাতে
নারীরা পেল সম্মান।আজাজিল কাঁপিলো, সত্য শুভ হাসিলো
হলো ন্যায়ের প্রতিষ্ঠা,
মিথ্যার ভরাডুবি হলো, আঁধার ঘুচিলো
প্রতিষ্ঠা হলো ন্যায় নিষ্ঠা।চারিদিকে আলো জ্বেলে, এ ধরাতে তুমি এলে
প্রকাাশিলো যত জ্ঞান—বিজ্ঞান,
তোমারি আলোতে, প্রকটিলো ইলাতে
পেলো এ জ্যোতি সব জ্বীন—ইনসান।তুমি শ্রেষ্ঠ বিজ্ঞানী, জ্ঞানী— মহাজ্ঞানী
আল্লাহ তায়ালার পর,
ধরে তবে তুলনা, হয়না কভু হয়না
তোমারি সমান আর।সব জ্ঞানের উৎস যেটা, তব চরিত্র সেটা
উত্তম— পবিত্র তব চরিত্র,
যাহা আছা উত্তম সব, ম্লান সবি কাছে তব
সকল সৃষ্টিতে তুমি মহাপবিত্র।সৃজন না হতে যদি, না সৃজিত কোন নদী
সৃজিত না জ্বীন—ইনসান,
না সৃজিত কোন কিছু, শুধু সব মিছামিছু
সৃজিত না জমীন—ইনসান।এত ভোগ, এত সুখ, প্রশান্তির এই মুখ
না দেখিতে মনু তুমি সুশ্রী ইলা,
না পাইতে এত দান, প্রভু কত দয়াবান
দর্শিতে পেতে না তুমি মেঘের ভেলা।না পাইতে এত প্রেম, না পাইতে সুখ এরেম
শোনো হে মানুষ ভাই,
তারি দেখানো পথে, চলো তবে সুখী হতে
চলো মোরা সে পথেতে যাই।
(২০১২ ইং)6 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful


দারুণ লিখেছেন