-
# টোকাই।
ইসরাত হাসান মীমনাম কী ভাই?
টোকাই।
আক্ষরিক অর্থেই কি তাই?
না ভাই।
তবে কী তাহলে?
আমি যে পথের ময়লা কুড়াই
নাম তাই টোকাই।
আছে পরিচয় আরো একটা
মানুষ-ই দিয়েছে সেটা।
কী তা-শুনি?
‘পথশিশু’
আজ আমি পথে পথে কাজ করি বলে
নাম আমার পথশিশু,
তবে কাজ করাই কী দায় শুধু?
করি না তো আমি চুরি-ডাকাতি
দেই না তো কাউকে ফাঁকি।
তবে কেন নাম হলো আমার টোকাই?
পেটের দায়ে-ই তো কাজ করে খাই।
কেন বড় বাবুরা আমায় লাথ মারে,
কেন জানায় আমায় ধিক্কার?
আজ পথশিশু-টোকাই বলে
নাই কি কোনো অধিকার?
পথে হেঁটে, গায়ে খেটে
জমাই সামান্য কড়ি-আনা,
আনা নিয়ে যাই যখন বড় হোটেলে
সঙ্গে সঙ্গে করে দেয় মানা।
কেন—— গো ভাই???
কারন আজ আমি টোকাই।
কি দোষটা আমার?-
-উত্তর খুঁজে পাই না তার।
হুম জানি, আমি ছোট-নিচু জাত
নাই আমার কোনো টাকা পয়সা।
সেই টাকার জোরেই তো
বাবু মশাইরা জীবন করে দেয় ঝাপসা।
ভুলে যাই কে আমরা
মানুষ নাকি অন্য কিছু?
ছোট জাত বলে ভৎসনার জন্য
লেগে থাকে পিছু।
সুযোগ পেলেই হাত তোলে গায়ে
আদেশ একটু অমান্য হলে।বিধাতার কী অপরূপ লীলা–দেখো
“তুমিও মানুষ, আমিও মানুষ
পার্থক্য শুধু শ্রেণীতে,
তুমি থাকো দালান ঘরে
আর আমি মাটির ভিটেটে।”7 Comments
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Ilhaam Binte Ansar
@ilhaambinteansar
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Mehedi Hasan Megh Chowdhury
@md-mehedi-hasan1
Anindo-Kumar
@anindo-kumar
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Umme Makatum Rofi
@rofi21
Nur
@sorna135


জীবনে কষ্ট গুলো খুব হৃদমিক… শিশুগুলো ধুকে ধুকে বড় হয় এই জগতের নিষ্ঠুর নিয়মে। সুখগুলো কি সত্যি ধরা দেয় ঐ রঙীন দালানে?