Profile Photo

Tahiat SinthiaOffline

  • Tahiat
  • Profile picture of Tahiat Sinthia

    Tahiat Sinthia

    3 years, 11 months ago

    কিসের অপেক্ষা

    তাহিয়াত, ০২.১০.২০২২

    মেয়েটা প্রতিনিয়তই একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে। কার উপর?
    ঐ যে ঐ মানুষটার উপর।যে কিনা তাকে বুঝতে শিখিয়েছে এক অন্য দুনিয়ার মানে। যে কিনা তাকে শিখিয়েছে প্রত্যেক সমস্যার পিছনে থাকা সমাধানটা খুঁজে বের করতে।
    এক অপরিচিত নগরকে ঐ মানুষটা ই তো তার কাছে পরিচিত করে তুলল।মানুষটা তার কাছে এক নতুন আশ্রয়। এক নতুন নিরাপদ আশ্রয়। আর এই নতুন আশ্রয়টা আঁকড়ে ধরে রাখার লোভে মেয়েটা আজো চুপ চাপ নিজের অনুভূতিগুলোকে একের পর একে সাজিয়ে চলেছে নতুন এক রঙে। অনেক রঙিন করে সাজাচ্ছে যেন একটুও মলিন না হয়। কিন্তু এত রঙ কি আদৌ উজ্জ্বল থাকবে? নাকি এক মুহূর্তে ঝাপসা আর মলিন হয়ে যাবে? কেউ জানে না। কেউ না৷

    আচ্ছা, ঐ মানুষটা কি বোঝে যে তার জন্য এত্ত রঙিন একটা প্রজাপতি দিনের পর দিন ডানা সাজাচ্ছে? নাকি সে বুঝেও না বোঝার ভান করে! নাকি ইচ্ছা করেই বুঝতে চায় না। না কি….তার কাছে এই রঙিন প্রজাপতির ডানার কোন মূল্যই নেই?
    এত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মেয়েটার বোধহয় আর ডানা সাজানো হবে না।
    কার জন্য সাজাবে? ঐ না জানা মানুষটার জন্য?
    হ্যাঁ, ঐ না জানা মানুষটার জন্যই।
    মানুষটা জানেনা তাতে কি? সে জানে… তার ভেতরটা তো জানেই।সে তো তার নিজের মনকে বোঝেই…জানেই…. আর কি লাগে?
    একজনের জন্য যখন এত রঙিনভাবে নিজেকে সাজানো শুরু করেছে তখন তার জন্যই সাজানো শেষ করবে।
    অনেক রঙে সাজতে সাজতে সে যেন হঠাৎ করেই সব রঙ মিলিয়ে মিশিয়ে একদম ঘোলাটে একটা ঝাপসা রং দেখতে পেল।
    মানুষটা কি সবকিছু সত্যিই বলেছে নাকি কেবলই এক ফালি মিথ্যে রঙের ছটা!?
    সত্যিই কি ঐ মানুষ টা অন্য কারো সাজানো রঙিন ডানা দেখবার অপেক্ষা করছে? সত্যিই কি সে ঐ রঙিন ডানাটাকেই নিজের করে নেবে?
    তাহলে এতদিনে এই মেয়েটার এত রঙ তুলির ভিড়ে সাজানো গোছানো হাজারটা রঙের ছোঁয়া….তার কি হবে? সব কি এক মুহূর্তে কালো আর সাদায় মিশে গেল?
    না। কিচ্ছু ঝাপসা হবে না।
    অপেক্ষা সবকিছুকে আরো রঙিন করবে।অপেক্ষা ই তো তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আর রাখবেও। কত দিন,কত মাস, কত বছর, কত যুগ অপেক্ষা করতে হবে তার হিসাব টা কেউ ই জানে না। তবে মেয়েটা এটা ঠিকই জানে যে…যার জন্য এত রঙিন আয়োজন…. অপেক্ষা শেষে তা মলিন হলেও নতুন করে আর রঙ তুলিতে সাজবে না সে। কারণ তার এই রঙিন আয়োজন কেবলই ঐ বুঝেও না বোঝার ভান করা মানুষটার জন্য।

    4
    1 Comment
Skip to toolbar