Profile Photo

Rifat-Afrose-RumpaOffline

  • Rifat-Afrose-Rumpa
  • Profile picture of Rifat-Afrose-Rumpa

    Rifat-Afrose-Rumpa

    • 4 years, 1 month ago

    যদি একবার খুব অপরিচিত হয়ে,
    খুব পরিচিত একজনের সাথে,
    দেখা করা যেত!
    খুব কাছে যেয়ে, কাছাকাছি বসে,
    এক কাপ চায়ে চুমুক দিতে দিতে,
    বলা যেত কিছু কথা,
    খুব সহজ করে।
    কথার মাঝে দু এক বার
    মৃদু হাসি এলে- না লুকিয়ে,
    অথবা জড়ানো গলায়,
    আটকে যাওয়া কান্নার ধার না ধেরে!
    চিনে ফেলবার ভয় না পেয়ে,
    ধরে ফেলবার মতো ছদ্মবেশ-
    এর আশ্রয় না নিয়ে
    কেবল একবার যদি বলা যেত..

    পাওয়া না পাওয়ার হিসাব না কষে,
    ভুল ভ্রান্তি গুলো কার জানতে না চেয়ে,
    পার হওয়া বছর গুলোর হিসাব না নিয়ে,
    শুধুই ভাবের আদান প্রদান।
    খুব চেনা এক অপরিচিতের মতোই,
    হঠাৎ দেখায় দু চারটে কথা বলার মতোই,
    যদি খুব সহজে হয়ে যেত সেসব না বলা কথা!

    বিদায় বেলায় শুধুই অপরিচিতের মত-
    ‘ভালো থেকো’ বলা,
    কেউ চিনতে পারতোনা, জানতে চাইতো না-
    ‘ভুলে গেছি কিনা’

    যদি একবার
    ৩০.০৯.২২

    9
    5 Comments
Skip to toolbar