Profile Photo

Md. Mostafizur RahmanOffline

  • Mostafiz676
  • Profile picture of Md. Mostafizur Rahman

    Md. Mostafizur Rahman

    4 years, 11 months ago

    কুইত্তে বিলাই (আঞ্চলিক ছড়া)

    মোঃ মোস্তাফিজুর রহমান

    কুইত্তে করে ঘেউঘেউ
    বিলাই বলে মেউ,
    হিয়েল মামার হুক্কাহুয়া
    বিচ্চেই না যে কেউ।

    গুনাড় দিয়ে হাঁটছে বেটা
    কুইত্তে নিলো পিছু,
    মুখ বেঁগিয়ে নয়া বউয়ে
    কইছে কিছু-মিছু।

    তাই না হুনে অচিন বেটা
    কইলো কুইত্তা যা,
    নয়া বউয়ে রান্ধে মাংস
    হেথাই যাইয়ে খা।

    হুনে কুইত্তে দিলো দৌড়
    নয়া বউয়ের বুগল,
    হেথায় থাকা বিলাই নিয়ে
    বাঁধলো দু’জন যুগল।

    6
    6 Comments
Skip to toolbar