Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 8 months ago

    মো: মাঈনউদ্দিন।
    হাওলাদারসাব ধন জন মান কিছুতে কমতি নাই
    অথচ পরের বদলা দিচ্ছে তাহারি আপন ভাই।
    বাড়িঘর সব হালের তুফান মোঘলাই জমিদার
    সানসওকত রসনা বিলাস তুঘলকি কারবার।
    ধুলির তখত প্রনাম করিছে শতধিক শতবার
    অন্তপুরে ঝুমঝুম করে মনিকাঞ্চন হার।
    গোলাব জলে গুলেল ফোয়ারা স্নান করিছে সবে
    আঙ্গুরিবাগে আঙ্গুর চোষে স্বর্গ পসিয়া ভবে।
    রাজ্য ভরিয়া বাজিতেছে তার যৌলস ঝঙ্কার
    সাদামরমর পাথরে বাজিছে মোঘলিয়া ওঙ্কার।
    দুইধারে তার গুলবাগিচার স্বচ্ছ জলের ধারা
    রসটসটসা পত্নিরা সব নাচছে বাধনহারা।
    শতেক দাসি শান্তকরিছে উদ্দত তার মন
    হাওলাদার সাব যেমন মানুষ তেমনি আয়োজন।
    হেন কালে হেরি হার চির চিরে কেয়েকটা লোক আসি
    লঙ্গরখানে বসিয়াছে এসে তাহাদের পাশা পাশি।
    দেখিয়া সাহেব গম্ভির ভাবে আঙ্গুলি হেলে কয়
    সবার সাথে মিলেমিছে গিয়া দস্তর খানে বয়।
    (সংখেপিত)

    8
    8 Comments
Skip to toolbar