-
#Irobhothi
অ্যারোভথি-IROBHOTHI
পর্ব-১০
২ দিন পর। আগামী কাল মঙ্গলের ফ্লাইট।রাই সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে ইরভথিকে। ইরভথি এখন অনেক ফাস্ট এক নিমিষেই সব প্যাকিং করে ফেলছে। মহী এই ২ দিন বসে কি যেন ঠিকঠাক করেছে । ইরভথি আগের থেকে কেমন হয়ে গেছে, পৃথিবী নিয়ে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। রোবটের এই আগ্রহটা একদমই ভাল লাগছে না রায়ের।
মহী—দেখ রাই,আমাকে ফিরতে হবে পৃথিবীতে । পৃথিবীর আমাকে প্রয়োজন । তাই আমি…
রাই — মঙ্গলে যাবে না।
মহী— তোমার খারাপ লাগলেও এটাই সত্যি।
রাই—ওখানে কিছু নেই মহী। ওকে ফাইন, পৃথিবী বদলে যাওয়ার পর আমরা সেখানে ফিরে যাব।
মহী—এইটা তোমার ধোকা রাই। তুমি আমাকে অন্ধকারে রেখেছো। আমার পরিবার সম্পর্কে তুমি সব জানতে ?! বলো জানতে না?
রাই—আমি বলি নাই কারণ তুমি কখনই জানতে চাও নায়।
মহী—আমাকে আর ধোকা দিতে এসো না রাই আমি সব জেনে গেছি।
রাই—না, তুমি কিচ্ছু জানোনা।
মহী—তাহলে বল আমি শুনতে চাই।
রাই—তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমাকে বাঁচিয়েছি। কেন জানো? তোমাকে ভালবাসি তাই
মহী—মিথ্যে আর বলো না মি. রয়।
রাই—মিথ্যে নয় মহী।
মহী — চুপ কর আমি আর কিছু শুনতে চাই না । আমি আজ রাতের ফ্লাইটে পৃথিবী যাচ্ছি।
রাই— তোমাকে তাহলে ওরা …
মহী—আমি রিজাইন দিয়েছি। আর তাছাড়া আমি তো পাগল তুমি বলেছ সেটা?!
রাই— হ্যাঁ, পাগল ছিলে তুমি। আমি তোমাকে এখানে এনেছি। ৫ বছর ধরে চিকিৎসা দিয়েছি। তারপর তুমি সুস্থ হয়ে সব ভুলে গেলে। কিন্তু রোবট বানানোর নেশা তুমি ভুলতে পার নায় তুমি রোবট বানানো নিয়ে থাকলে। আমার সাথেও দেখা করোনি। এই ৪ বছরে আমি তোমাকে কন্ট্যাক্ট করেছি তুমি নও।
মহী—না,তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত তাই আমিও ব্যস্ত রেখেছি নিজেকে।
রাই— বাহ! সব দোষ আমার ।
মহী—দেখ রাই আমি তোমার সাথে ঝগড়া করতে চায় না।আমি একা থাকতে চায় একটু।
রাই কিছু না বলে চলে গেল বাহিরে ।10 Comments-
-
আজীবন মানুষ মঙ্গলকে চেয়েছে চেনা পৃথিবীর চেয়ে, আর আপনি মাটির পৃথিবীকে চাইলেন, এই বোধটা ভালো লেগেছে। তবে অনেকেই যারা সামাজিক পৃথিবীকে ভালোবেসেও মঙ্গলে পাড়ি জমাতে আগ্রহী তারা কিন্তু আপনাকে ইমোশনলেস-ই বলবে!!!!
-
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi



বাহ্ মান অভিমানে, কথা-সুর-গানে জমজমাট অ্যারভথি