Profile Photo

আবির রাইয়ান সামিOffline

  • Abir-Raiyan-Sami
  • হে আগামীর স্বপ্নসারথী!
    নতুন আগামীর প্রতিনিধি,
    ক্ষমা করে দিও আমাদের।
    এই মাঠ ঘাট ঘেরা সবুজ চাদর
    কিছুই দিয়ে যেতে পারলাম না তোমাদের।
    আধুনিকতার নগ্ন থাবা
    হাজার ক্রোশ সমুদ্র পেরিয়ে
    বেহায়ার মতো ঝেকে বসবে জানতো কে বা!
    বিষন্ন বিকেলে মাঠে,ধুলোয় ঘামে ভিজে
    তোমাদের বেড়ে উঠা হয়ত হবে না।
    উচু দালান ভেদ করে
    সবুজে ঘেরা অরণ্য পাহাড়ের আহবান
    হয়তো তোমাদের টানবে না।
    তবে তোমাদের দিয়ে গেলাম অসাড় হয়ে আসা আত্মবিশ্বাস ও মনোবল,
    যেথায় শান দিলে তোমরা আলোকিত হবে আপামর।
    তোমাদের দিলাম মোদের জেগে দেখা সব স্বপ্ন,
    যা কর্পোরেট এই শহরে
    ইটের ভঁাজে নিষ্পেষিত।
    যত্ন করে জীবন দিও তাতে
    তবেই পারবে পাথরে ফুল ফুটাতে।

    11
    5 Comments

Friends

Skip to toolbar