Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • আমি নতজানু এই লেখায়…

    Profile picture
    3 years, 8 months ago

    ছোটগল্পঃ কাকপক্ষী

    একদা ছাদে বসে আপন মনে কবিতা আওড়াচ্ছিলাম।এমন সময় কোথা থেকে এক কাকপক্ষী আমার পাশে তার আসন পাতল।ভাবলাম-কথা বলার মত তো কেউ নেই,কাকপক্ষীর সাথেই না হয় দু-চারটা গালগল্প করা যাক।তো কাকপক্ষীকে জিজ্ঞেস করলাম
    -তো কাকভাই হঠাৎ পাশে এসে বসলে যে!কী খবর তোমার বল???
    কাকপক্ষী বলল-এই তো আছি ভালোই,কিন্তু এইরকম রৌদ্রতপ্ত দিনে বেঁচে থাকা বড় দুষ্কর,তাই একটু ছায়ায় বসলাম জিরোনোর জন্য।
    -রৌদ্রতপ্ত দিনের কথা মনে করিয়ে দিলে!এইরকম গরমের দিনে তোমাদের কাকজাতির পানি পান করার জন্য অদম্য ইচ্ছাশক্তির কথা প্রত্যেক মানুষের ঘরে ঘরে প্রচলিত।দেখলে কাকভাই,আমরা মানুষজাতি শ্রেষ্ঠ হলেও তোমাদেরকে আমাদের সাহিত্যে স্থান দিতে বিন্দুমাত্র কার্পণ্য বোধ করিনি।

    কাকপক্ষী ক্ষেপে বলল-রাখো তোমার সাহিত্যে স্হান আর রাখো তোমার সম্মান!তোমাদের কারো গায়ের রং কালো হলে তাকে ‘কাওয়া’ বলে উত্ত্যক্ত করতে তোমরা বিন্দুমাত্র পিছপা হওনা।এতে কি শুধু মানুষকেই ব্যঙ্গ করা হয়??না কাকজাতিকেও অপমান করা হয়?আমাদেরকেও এর মাধ্যমে ঘৃণ্য চোখে দেখা হয়।তুমিই বল,তোমার ঐ বন্ধুর কিংবা আমাদের কাকজাতির গায়ের রং যে কালো,তা কি আমাদের দোষ??সৃষ্টিকর্তা দিয়েছেন বলেই তো আমরা কালো।

    -কথাটা খুব একটা ভুল বল নাই কাকভাই।দোষ তোমারও না,আমারও না,পল পগবার মায়েরও না।অন্ধকার আছে বলেই তো জগতে আলোর এত কদর।ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল(রাঃ)তো কালো ছিলেন।আমাদের পবিত্র কাবা শরিফ,হাজরে আসওয়াদ এসবও তো কালো।

    কথা শেষ না হতেই কাকপক্ষী বলল-তোমাদের মনুষ্যজাতির এই এক সমস্যা-তোমরা শুধু মুখে ধর্ম মানো,কর্মে মানো না।জর্জ ফ্লয়েডকে শ্বেতাঙ্গরা হত্যা করল,এটা চাক্ষুষ ঘটনামাত্র,কিন্তু তোমরা এই যে কালো মানুষকে দেখলেই ‘অন্ধকার’,’শুধু শার্ট-প্যান্ট আর দাঁত দেখা যাচ্ছে’ এসব বলে ব্যঙ্গ করে তাদের মনে যে শুধু ব্যথা দাও তা নয়,তাদের আত্মিক মৃত্যুও ঘটাও।এসব তো চাক্ষুষ দেখা যায় না,এসবের বিচারও হয় না।

    আমি মুখ খুলতে যাওয়া মাত্র কাকপক্ষী তার বক্তব্য আবারও শুরু করল-পদার্থবিজ্ঞানের ভাষায় যে বস্তু সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ শোষণ করে তাকেই কালো বস্তু বলে,আর মনুষ্যলোকের ভাষায় যারা,সব কিছুতে শোষণের শিকার হয় তারাই কালো মানুষ।ইংরেজিতে যাকে তোমরা বল Racism.

    -জ্ঞান-বিজ্ঞানের তো ভালোই খোঁজ খবর রাখো দেখি,কাকপক্ষী!কিন্তু সব জায়গায় তো Racism হয় না।ঐ দেখ না ফুটবল,ক্রিকেট-কালো আর ধলো সবাই একসাথে খেলে।

    -কিন্তু মনুষ্য ভাই,খেলার মাঠে কি কম Racism হয়??ঐতো কয়েকদিন আগে ‘কুলিবালি’ গোল দেওয়ার পর উদযাপন করতে গিয়ে Racism এর শিকার হল,তা কি তোমরা দেখ না?পরের কথা ছাড়ি,নিজের দেশের দিকেই তাকাও।রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র যখন বলল যে বার্সেলোনা তাকে অনেক অর্থ দিয়ে কিনতে চেয়েছিল,কিন্তু সে যায় নাই।এই খবর পাওয়ামাত্র বাঙালি বার্সেলোনা সমর্থকগোষ্ঠী কালো বলে দেখতে খারাপ বলে জঘন্য ভাবে ট্রল করে নাই??’ফুটবল বার্সেলোনাই খেলে বাকি সব কুতকুত খেলে’ ঐ পেজে গিয়ে ঠিকই তো ঐ পোস্টে হাহা রিয়্যাক্ট দিয়ে আসছিলা!

    -বড় জ্বালা তো কাকভাই!আমি রিয়াল মাদ্রিদের সমর্থক,ওসব খোঁজ খবর রাখিনা

    -খোঁজ খবর তো রাখবা না,খালি প্রেম করবা। বিবাহ করবা ফর্সা মেয়েকে,কালো মেয়ে দেখলে থুথু ফেলবা!

    -কালো মেয়েরাও তো সুন্দর হয়।সুন্দর আসলে গায়ের চামড়ায় নয়,সুন্দর মনে।তার জন্যই তো গান আছে-কৃষ্ণকলি আমি তারেই বলি……
    -রাঝো তেমার কৃষ্ণকলি!কালো মেয়েকে যদি তোমরা ভালো চোখেই দেখতে তবে টিভিতে ফর্সা হওয়ার ক্রীমের বিজ্ঞাপন দেখায় কেন??ডায়মন্ড কালি মেখে তো কালো হওয়ার রহস্যও দেখাতে পারতো!আর তুমি সুন্দর মনের কথা বলতেছ।তোমার ক্রাশ যে ধবধবে ফর্সা তা কি আমি জানিনা? বুকে হাত দিয়ে বলতো যে সু্ন্দর মন দেখে তার উপর ক্রাশ খেয়েছো!ক্যান কোনো ভালো মনের অধিকারিণী শ্যামলা,কালো মেয়ের উপর ক্রাশ খাইতে তোমাকে কে নিষেধ করেছিলো??Racism যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে তা কি তুমি এখনও অস্বীকার করবে???

    -না,মানে…….

    কী বলব তা ভাবার আগেই কাকপক্ষী উড়াল দিল।কোনো এক কবি বলেছিলেন-“পাখি চলে যায় কিন্তু ফেলে যায় পালক।” কাকপক্ষীও উড়াল দিল কিন্তু দিয়ে গেল শিক্ষা!

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar