Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    3 years, 11 months ago

    #Irobhothi
    Emotionless Rima
    অ্যারোভথি-IROBHOTHI
    পর্ব-১১ঃ
    ৭.৩০ p.m.
    মহী— তোমার মঙ্গল যাত্রা মঙ্গলময় হোক। তুমি আমার খুব ভাল বন্ধু ছিলে। যদিও…
    রাই—স্বার্থ ছাড়া কোনো হেলপ করি নাই । তাইতো..?!
    মহী—হ্যাঁ—না,আমি ঐভাবে বলতে চাইনি।
    রাই—তাহলে কিভাবে বলতে চেয়েছো?
    মহী—আমাকে এখন যেতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে । ইরভথি , সব রেডি.?!
    ইরভথি— হ্যাঁ ।

    মহী গাড়ি তে উঠেছ। ইরভথি গাড়ি স্টার্ট দিয়েছে। রাই দাঁড়িয়ে আছে। মহী জানালা দিয়ে মুখ বের করে বললো, তুমি পারফেক্ট নাম রেখেছো। তার জন্যে ধন্যবাদ । মহীর গাড়ি রায়ের কাছে থেকে দ্রুতই সরে যাচ্ছে । রায় কিছু পরেই ভিতরে চলে যায়।
    মহী রকেটে উঠেছে,সাথে ইরভথি আছে। মহী খুব আনন্দিত । সে পৃথিবীতে ফিরে যাচ্ছে ।পুরনো সব কিছু চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে ।

    আগের রাতে আমার সম্পূর্ণ স্মৃতি ফিরে আসে। আসলে এই ৪ বছর ধরেই আমি একটু একটু করে স্মৃতি ফিরে পাচ্ছিলাম । কিন্তু সেটা ঘুমের মধ্যে। আমি যখন ঘুমাই তখন আমার কনসিয়াস মাইন্ড পুরনো স্মৃতিগুলোকে জাগ্রত করে। সেগুলো স্বপ্নের মতো। কিন্তু অনুভূতি গুলো ছিল বাস্তব । একদিন আমি রাস্তা দিয়ে গাড়িতে যাচ্ছিল হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে গেছে । কিন্তু তেল ভরতি ছিল । আমি অনেক দেরি করে ফেলেছি। বাধ্য হয়ে নামলাম , আশে পাশে কোনো তেলের পাম্প আছে কি না । কিন্তু আসে পাশে কিছু নেই। মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে না। রাগ করে মাটিতে পড়ে থাকা পাথরে জোড়ে লাথি মারতেই গাড়ির তলায় গিয়ে ক্রাস করার সাথে সাথে তলায় পড়ে থাকা তেলে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়। আমি ছিটকে বেশ কয়েক ফুট দূরে পড়ে যায় । আমি অজ্ঞান হয়ে যায়। তিন দিন পর সন্ধ্যায় জ্ঞান ফিরে। আমার মাজার হাড়ে প্রবলেম হয়। এসব স্বপ্নে হতো নাকি বাস্তবে আমি বুঝতে পারতাম না। আসলে এইটা আমার ঘটে যাওয়া অতীত ছিল সেটা আমি বাস্তব ধরে নিয়েছিলাম। আমার মনে হতে শুরু করল আমাকে কেউ মেরে ফেলতে চাই । খুব সাবধানে থাকতাম । নিজের ছায়া কে ও সন্দেহ করেছি । কিছু স্বপ্ন আমার মনে থাকতো না আর কিছু স্বপ্ন বাস্তব ভেবে নিতাম। কিন্তু গতরাতে রায়ের ল্যাপটপে মারিনা আর মীরের ছবিগুলো দেখে আমার ব্রেনে প্রচণ্ড ব্যাথ্যা হতে থাকে। আমি ওদের মনে করার চেষ্টা করতেই আমার সব মনে পড়ে গেল। আমি চাঁদে ৯ বছর কাটিয়েছি একটা ঘোরের মাঝে । এ ৯ বছরে অনেক কিছু বদলে গেছে । আমার ছেলে মীর এখন ১৯ বছরে । কেমন দেখতে হয়েছে সে?! আর মারিনা?! ও কেমন আছে?! ও আমাকে ছেড়ে ৯ বছর কিভাবে আছে?! কেমন আছে?!
    দূর থেকে পৃথিবীকে দেখতে পাওয়া যাচ্ছে । এখন ভোর হয়ে গেছে আর 30 মিনিটেই ল্যান্ডিং করব। খুবই উৎসাহিত আমি।

    9
    11 Comments
Skip to toolbar