Profile Photo

আবির রাইয়ান সামিOffline

  • Abir-Raiyan-Sami
  • আমি তোমাকে আমার শহর দেখাব!
    আমার শহরে পতেঙ্গার বীচে সমুদ্রের ঢেউ খেলা দেখাব,
    পাশে দাঁড়িয়ে তোমার চুলের ঢেউ খেলা দেখা মুগ্ধ হবো আমি!
    তোমাকে দেখাব নতুনত্ব এর নান্দনিক জামাল খান,
    তোমায় দেখে বিমোহিত হবো,প্রেম কাব্য লেখব আমি!
    তোমায় দেখাব নবীনচর,খেলা মাঠ,পলোগ্রাউন্ডের নাগরদোলা।
    প্রেমিকার হাত ধরে নব্য কোন প্রেমিকের পাগলামো কিংবা প্রেমিকের ফুলের আশায় বসে থাকা প্রেমিকার অপেক্ষা।
    বিস্ময় ভরা তোমার নয়ন দেখে মুগ্ধতায় হারাব আমি!
    তোমাকে দেখাব আমার শহরের সি আর বি,
    শত ফুলের মাঝেও তোমাকে দেখব অসীম নীরবতায়!
    এসো একদিন আমার শহরে,
    ফুলেল রাজ্য উৎসর্গ করব তোমার নয়ন সমীপে।
    –আবির রাইয়ান সামি

    3
    2 Comments

Friends

Skip to toolbar