-
★★অভিশাপ★★
প্রতিটা মানুষ এক একটি অসমাপ্ত গল্পের মাঝে বেড়ে ওঠে, প্রেম করে, দুঃখ পায়, তারপর মরে যায় । গল্পের শেষ হয় না । গল্পরা অসমাপ্ত থেকেই যায়। আমার অনেকদিনের ইচ্ছে, আমার সব গল্পগুলো একদিন সমাপ্ত হবে । গল্প বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে যাব । এতোটা ক্লান্তি আমার উপর ভর হয়েছে প্রতিটা অসমাপ্ত গল্পের নায়ক নায়িকারা রোজ আমাকে অভিশাপ দেয়। এরকম হাজারো অভিশাপে আমি অভিশপ্ত হয়ে আছি অনেক যুগ ধরে। আমি বেশ কফি খেতে পছন্দ করি। আমি মাঝ রাতে কফিতে অভিশাপ প্রাপ্ত হয়েছি । মাঝ রাতের বারান্দায় চাঁদের আলোটাও আমাকে অভিশাপ দেয়। আমার ডাইরির প্রতিটা অর্থহীন বর্ণগুলোও আমাকে অভিযোগ করে। দিন শেষে রাত হলো আমি বুঝলাম অভিশাপ প্রাপ্ত আমি না, আমার কালো শার্টটা। একদিন আমি ভাবতে থাকি প্রানঘাতি একটা রোগের ভ্যাক্সিন বানিয়ে অনেক গুলো স্বপ্নবান মানুষকে বাঁচাবো। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙ্গার পর জেগে উঠে অভিশপ্ত কালো শার্টটা খুঁজতে থাকি । খুঁজতে খুঁজতে আমি দেখি কিছুদূরে অন্ধকারে কফির কাপে পোঁকাগুলো আমার কালো শার্টটা ঘিরে নৃত্য করে । সেই শার্ট পড়ে কেউ একজন ঝুলে থাকে সিলিংয়ের সাথে ।
মিথ্যে হলেও সত্যের ভিড়ে, কিছুদিন আগেও শার্টটা আমার ছিলো । ঠিক কিছুদিন আগে ঝুলে থাকা সেই লাশটাও আমি ছিলাম….!!!3 Comments
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Zahidul Jamy
@zahidul
মুহাম্মদ আস্রাফুল আলম
@ashraful710
Raju Barua
@raju-barua
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
md.iqbal hussain
@loneliness-boy1
Moushumi Biswas
@moushumilipi
Abu Taher
@abu-taher
AdabenTatali
@adabentatali


আরো একটি অসমাপ্ত গল্প…🖤