Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ডানাকাটা পরী

    এক ছিলো এক মেয়ে
    পরীর মতন,
    ডানাকাটা ঠিক পরী
    কী যে এক সুন্দরী
    অরুপ রতন।

    হরিনীর মতো টানাটানা
    ভুরু দুটো চোখ খানা
    সদা চশমাপড়া,
    মুখ খানি গোলগাল
    চেহারাটা সাদালাল
    একেবারে নজরকাড়া।

    নেই শুধু তার ডানা
    পরী হতে নেই মানা
    অপরুপ সুন্দরী পরীর চেয়ে,
    এতো তাড়াতাড়ি ভাই
    মন কেড়ে নিতো তাই
    কাছে গোপনে গিয়ে।

    সারাদিন হেসে খেলে
    ডানা দুটি দিতো মেলে
    রাত্রি বেলায়,
    সাতভাই চম্পারা
    হতো তারা দিশেহারা
    উঁকি দিতো বারবার তার জানালায়।

    ছন্দে ছন্দে মাখি
    ঘুমে যেতো দুটি আঁখি
    চলে যেতো স্বপ্নের দেশ,
    এভাবে প্রতিটি রাত
    সুখে দুখে তার বরাত
    কেটে যেতো বেশ।

    সকালে সবারি আগে
    জাগিতো তাহারি বাগে
    পড়িতো শান্তি- সালাত,
    পড়িতো কোরআন
    একনিষ্ঠ মন
    লেখিত লেখা কিছুটা রাত।

    কত যে ছেলেরা
    ঘুরিতো তাহারা
    প্রাণ বুঝি এই যায়!
    খুব ভালো সেই পরী
    অপরুপ সুন্দরী
    পাগল অনেকে তার রুপের মায়ায়।

    কাটিতো হেসে খেলে
    যেতো তারপাঠশালে
    যানবাহনে,
    সাজিতো সাজার মতো
    মন প্রাণ চেতো যতো
    তার বদনে।

    চেহারাটা বেশ ভারী
    ডানাকাটা যেন পরী
    নেই যে তুলন,
    পারিবো না কোনো মতো
    বর্ণনা তারি যতো
    ধরি হস্তচরণ।

    একদিন সেই মেয়ে
    পালালো যে দূরে গিয়ে
    দিয়ে সবে ফাঁকি,
    চোখ আর খুললো না
    ডানা আর মেললো না
    চিরতরে বুজলো তার দুটি আঁখি।
    (২০১১ ইং)

    10
    8 Comments
Skip to toolbar