Profile Photo

Diponkor Sharma ParthoOffline

  • Parthodip218
  • Profile picture of Diponkor Sharma Partho

    Diponkor Sharma Partho

    3 years, 8 months ago

    মাগো তোর খোকা

    শৈশব কেটেছে মাতৃস্নেহে পিত্রালয়ে,
    ছুটেছি আকাশপানে আঁকা-বাঁকা মেঠোপথে।
    মাতৃচক্ষু খুঁজে ফেরে ,খোকা-খোকা।
    বেলাশেষে বাড়ির পথে ভয়ে ভয়ে
    এই‌বুঝি মা খুঁজে না‌ পেয়ে
    রেগে আছে ভীষণ ভাবে।

    কৈশোরে মোরে পাঠিয়ে দিলে,
    শহুরের বিদ্যাপিঠে।
    বড় হতে হবে খোকা ,পড়বি মন দিয়ে।
    ভয় হয় মোর , তবুও নিরুপায়
    যেতেই হবে অচেনা শহরে।
    কেটেছে ভীষণ যন্ত্রণায়,
    মাগো তোর খোকা যে বড্ড বোকা।

    নতুন সখ্য উঠলো গড়ে
    সহপাঠীদের সাথে।
    ভাব জমেছে ,সখ্য গড়েছে
    নানান লোকের সাথে।
    হঠাৎ করে হারিয়ে গেলাম ,
    তোর খোকা হতে।
    মাগো তোর কল্পনার বাইরে।

    আসতে মা চাইগো আমি ,
    তোর বুকে ফিরে।
    মাগো বড্ড ভালোবাসি।

    4
    2 Comments
Skip to toolbar