Profile Photo

Rahul Dev BiswasOffline

  • Rahul@6828
  • Profile picture of Rahul Dev Biswas

    Rahul Dev Biswas

    3 years, 8 months ago

    ✓রাষ্ট্রনায়কের ফাঁসি

    নগরীতে আজ বিষন্নতা,
    হঠাৎ সব সাইরেন থেমে গেছে ,
    কয়েক সেকেন্ড থমকে গেছে মানুষের চাঞ্চল্য,
    পৃথিবীর সব চোখ আটকে আছে দূরেক্ষণের পর্দায়,
    শুনশান নীরবতা।

    স্ত্রী হত্যার দায়ে রাষ্ট্রনায়কের ফাঁসি!

    সে এখন কুখ্যাত এক খলচরিত্র,
    পৃথিবীময় তাঁর দানবীয় প্রচার,
    তবু প্রজাদের হৃদয়ে কোথায় যেন গভীর ক্ষত,
    অবিশ্বাস অবিরত!
    শেষ যাত্রায় জল্লাদ বুকে জড়িয়ে ধরেছে ফাঁসির আসামি,
    জল্লাদের লাল চোখে অসহায়ত্বের অশ্রুজল!
    আইন-আদালত, বিচার যা জানেনা, জল্লাদ জেনেছে তাই
    দক্ষিণ হস্ত উঁচিয়ে স্যালুট দিল কয়েদিকে।
    কিন্তু কেন?

    বাহিরে দাঁড়িয়ে আছে একমাত্র মেয়ে,
    পরিবারের প্রতিনিধি,
    সারা পৃথিবীর চোখে জল,
    ফাঁসি কার্যকর!
    জল্লাদ মেয়েটিকে ডেকে চুপিচুপি বলল, ‘তোমার বাবার শেষ ইচ্ছা ছিল, তোমার সন্তান যেন মানুষ হয়! তোমার মায়ের মতো তুমিও যেন মেয়ের হাতে খুন না হও! সে তোমাকে ভীষণ ভালোবাসে।’
    মেয়েটি জল্লাদকে জড়িয়ে ধরলো,
    হতভম্ব দুনিয়া!
    চতুর্দিক থেকে মিডিয়া ছুটে আসছে
    উৎসুক জনতা জানতে চায়,
    কোথায় চিরনিদ্রায় শায়িত হচ্ছে রাষ্ট্রনায়ক?

Friends

Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Profile Photo
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Profile Photo
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Profile Photo
Foyzur Khan
@foyzur-khan
Profile Photo
Shohag arnob
@shohagarnobgmail-com
Profile Photo
Ishtiak-Zindani-Rishat
@ishtiak-zindani-rishat
Skip to toolbar